• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নৃশংস নির্যাতনের শিকার বৃদ্ধা বুবির চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও আমিরগঞ্জে ইয়াবসহ যুবদলের সাবেক সভাপতির ছেলে আটক সরকারি জমি দখল করে কারখানা নির্মাণ; কাজ বন্ধের নির্দেশ সওজের নরসিংদী জেলা আ’লীগের উপদেষ্টা আজীবন বিএনপি করে মরতে চান!! সন্ত্রাসবিরোধী আইনে জেলা কৃষকলীগ নেতা গ্রেফতার নরসিংদী সদর এসি ল্যান্ডসহ ৮ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ালেন এমপি মনজুর এলাহী ফলের ঝুড়ি হাতে উচ্ছ্বাসে ভাসলো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের রাজনীতিতে আস্থার প্রতীক আকবর হোসেন; মেয়র পদে আলোচনায় প্রশ্নের মুখে ঘোড়াশাল তৃতীয় রি-পাওয়ারিং প্রকল্প; আড়াই বছরের স্থলে সময় লাগছে সাড়ে ৯ বছর

নৃশংস নির্যাতনের শিকার বৃদ্ধা বুবির চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও

Reporter Name
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

রায়পুরা প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের অসহায় পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধা বুবির ওপর নৃশংস নির্যাতন ও লুটপাটের অভিযোগের বিষয়টি অবহিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা তার পাশে দাঁড়ান। বাড়িয়ে দেন সার্বিক সহযোগিতার হাত।

সোমবার (৬ জুলাই) দুপুরে তিনি উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে গিয়ে ওই  বৃদ্ধার চিকিৎসার সার্বিক দায়িত্বভার নিজ কাধে তুলেন নেন।  একই সঙ্গে তাকে চাল, ডাল, তেল, লবণ, মসলাসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বৃদ্ধার চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণের পাশাপাশি খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন। নিরাপদ বসবাসের জন্য একটি কক্ষের আবাসন ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। তাছাড়া যেকোনো প্রয়োজনে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার জন্যও ওই বৃদ্ধাকে অনুরোধ করেন।একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইউএনও মাসুদ রানা জানান, বৃদ্ধা বুবির সার্বিক দায়িত্ব উপজেলা প্রশাসন বহন করবে। পাশাপাশি নির্যাতন ও লুটপাটের ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

উলেখ্য, গত ৫ জুলাই মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধা বুবির ওপর নৃশংস নির্যাতন ও লুটপাটের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন দ্রুত বিষয়টি আমলে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category