• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন চরাঞ্চলে মাছের প্রজেক্ট দখলের অভিযোগ; বাড়ীঘরেসহ জালে আগুন, গ্রেপ্তার ১ প্রতিনিয়ত দূষিত হচ্ছে হাড়িধোয়া, দূষণ বন্ধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চরদিঘলদীতে টেটাযুদ্ধের মদদদাতা প্রবাসী মনির বিন আমজাদ গ্রেফতার নরসিংদীতে ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল শিবপুর হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন ছানা উল্লাহ রায়পুরা রিপোর্টার্স ক্লাবের পালাবদল; সাংবাদিকদের মিলনমেলা নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ

নরসিংদীতে ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল শিবপুর

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ২। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে, যা রাজধানী ঢাকা থেকে প্রায় ৫১ কিলোমিটার দূরে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ২। তাৎক্ষণিকভাবে এতে কোনো ক্ষয়-ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (NCS) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ৩৬ কিলোমিটার গভীরে।

নরসিংদীতে সাম্প্রতিক সময়ে একাধিকবার ভূমিকম্প অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে চলতি বছরের ১৭ আগস্ট এ জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ০ এবং উৎপত্তিস্থলও ছিল নরসিংদীর শিবপুর।

এরও আগে গত ২২ জুন নরসিংদী ও আশপাশের এলাকায় ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category