• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন চরাঞ্চলে মাছের প্রজেক্ট দখলের অভিযোগ; বাড়ীঘরেসহ জালে আগুন, গ্রেপ্তার ১ প্রতিনিয়ত দূষিত হচ্ছে হাড়িধোয়া, দূষণ বন্ধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চরদিঘলদীতে টেটাযুদ্ধের মদদদাতা প্রবাসী মনির বিন আমজাদ গ্রেফতার নরসিংদীতে ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল শিবপুর হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন ছানা উল্লাহ রায়পুরা রিপোর্টার্স ক্লাবের পালাবদল; সাংবাদিকদের মিলনমেলা নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ

চরদিঘলদীতে টেটাযুদ্ধের মদদদাতা প্রবাসী মনির বিন আমজাদ গ্রেফতার

Reporter Name
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর দ্বীপাঞ্চল হিসেবে খ্যাত দুর্গম চর এলাকা চরদিঘলদীর টেটাযুদ্ধের মদদদাতা ও অর্থের জোগান দাতা মালয়েশিয়া প্রবাসী মনির বিন আমজাদকে গ্রেফতার করেছে পুলিশ। নরসিংদীর মাধবদী থানাধীন চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুর ও টিডিরচর এলাকায় দীর্ঘদিনের সংঘাত ও টেঁটাযুদ্ধ তিনিই মদদদাতা জিয়ে রেখেছেন। গ্রেফতারের পর তার মোবাইল ফোনে বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতের চরদিঘলদীর দুটি গ্রুপের সংঘর্ষের মদদ দেওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে বলে পুলিশ জানায়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর রাতে নরসিংদী শহরে বাসাইল এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে মাধবদী থানা পুলিশ।

গ্রেফতারকৃত মনির বিন আমজাদ চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুর গ্রামের মৃত আমজাদ মাস্টারের ছেলে।  তিনি মালয়েশিয়া প্রবাসী একজন ব্যবসায়ী।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কোন মামলায় বা মামলার কোন ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুর ও টিডিরচর এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় বিরোধকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে সংঘাত চলে আসছে। এসব বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ, সংঘাতের সাথে জড়িত থাকা একটি পক্ষকে আর্থিক ও অন্যান্য সহায়তা দিয়ে আসছিলেন মনির বিন আমজাদ। তাদের দাবি, সংঘাতের নেপথ্যে অর্থ জোগানদাতাদের একজন হিসেবে তার নাম স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে।

এ ছাড়া স্থানীয়দের কেউ কেউ অভিযোগ করেছেন, আওয়ামী লীগের কয়েকজন নেতাকেও তিনি আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। তার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও এলাকায় আলোচনা রয়েছে বলে তারা দাবি করেন।

তবে এসব অভিযোগের পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো নথি না পাওয়া গেলেও প্রমাণ হিসেবে কিছু ছবি পাওয়া গেছে। তবে গ্রেফতারকৃত মনির বিন আমজাদ পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাধবদী থানার ওসি কামাল হোসেন জানান, টেঁটাযুদ্ধের ঘটনা ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়কে কেন্দ্র করেই মনির বিন আমজাদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তার মোবাইল ফোনে গতরাতে চরদিঘলদীতে সংঘটিত সংঘাতের মদদ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।

এদিকে চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুর ও টিডিরচর এলাকায় সংঘাতের কারণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category