• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ১৭টি সেতু নির্মাণের অনুমোদন, উচ্ছ্বাসে ভাসছে নরসিংদীবাসী জমি নিয়ে বিরোধে প্রতিবেশীদের হামলায় একই পরিবারের চারজন আহত কারখানার দুর্গন্ধে দুর্বিষহ জনজীবন, গ্রামে বিয়ে দিতেও নারাজ স্বজনেরা সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. ক. (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস; নরসিংদী সদরে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা সমাপ্ত ডাঙ্গায় ইটভাটা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট  হয়েছে: খায়রুল কবির খোকন শিক্ষা, সৃজনশীলতা ও সম্প্রীতির বার্তা নিয়ে নরসিংদীতে ‘আনন্দ আল্পনা’ নরসিংদী মহিলা কলেজে নবনির্মিত ৬ তলা বিজ্ঞান ভবনের উদ্বোধন শিবপুরের আজকিতলা দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি লোকমান হোসেন

হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন ছানা উল্লাহ

Reporter Name
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বেলাবো প্রতিনিধি: ​

নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সররাবাদ হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।নবগঠিত এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ছানা উল্লাহ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই এডহক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

​কমিটিতে মো. ছানা উল্লাহকে সভাপতি এবং মাদ্রাসার সুপারকে সদস্য সচিব পদে মনোনীত করা হয়েছে। এছাড়াও সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. জসিম উদ্দিন এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. ইকবাল মিয়া কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন।  মো. ছানা উল্লাহ বেলাবো উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্বরত আছেন।

এদিকে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. ছানা উল্লাহ অত্র মাদ্রাসার সভাপতি হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন, অভিভাবকসহ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও শিক্ষার্থীরা।

এলাকাবাসীর প্রত্যাশা মো. ছানা উল্লাহর দক্ষ ও বলিষ্ঠ  নেতৃত্বে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম দ্রুত অগ্রগতি হবে। মাদ্রাসার উন্নয়নসহ সকল মান বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

​মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং সার্বিক মানোন্নয়নের লক্ষ্যেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। এডহক কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ মাদ্রাসার শিক্ষা পরিবেশ উন্নয়ন ও সার্বিক অগ্রযাত্রায় সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category