সভাপতি সালেহ চৌধুরী, সম্পাদক আনোয়ার হোসেন
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর জেলার ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৬- এর নির্বাচিত সম্পন্ন হয়েছে।
নির্বাচন পরবর্তী রবিবার (৪ অক্টোবর) রাতে বাজারের
১, ২, ৩ ও ৪ নম্বর জোনের বিজয়ী সদস্যদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। রাতে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৪ বছর মেয়াদের জন্য সভাপতি হিসেবে আবু সালেহ চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়।
এর আগে গত শনিবার (৪ অক্টোবর) উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে বাজারের চারটি জনের মধ্যে মোট ১৫টি পদের বিপরীতে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৯ জন প্রার্থী। এরমধ্যে এক নম্বর জুনে টি পদের বিপরীতে প্রার্থী হোন ৩১ জন, দুই নম্বর জুনে দুইটি পদের বিপরীতে নির্বাচনে অংশ নেয় চারজন। বাকি ৩ ও ৪ নম্বর জোনে উভয়টিতেই একটি করে পদের বিপরীতে দুইজন করে প্রার্থী হন।
শনিবার সকাল ৮টায় মাধবদী গার্লস স্কুলে উৎসবমুখর পরিবেশে বোর্ড গ্রহণ শুরু হয়। কোন রকম বিরতি ছাড়াই বিকেল ৪ টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ভোটগ্রহণ শেষে রাতে হাজারো মানুষের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নবনির্বাচিত এই কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্বদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব অর্পণ করা হয়েছে। কার্যকারী কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা হলেন- সিনিয়রসহ-সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি জসিম উদদীন ভুইয়া (ভিপি জসিম), সহ-সভাপতি আইনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বেনুজির আহমেদ, কোষাধ্যক্ষ মোতালিব হোসেন, ক্রীড়া সম্পাদক কাজী মাসুদ মিয়া, অডিটর সম্পাদক জাকির হোসেন জাহের, সাংস্কৃতিক সম্পাদক হাজী আফজাল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক ডা. মোঃ শাহাদাত হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাজী মজিবুর রহমান, কার্যকরী কমিটির সদস্য হাফেজ আবদুর রহমান ও এম এ মোমেন।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ মাধবদী বাজারের ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, বাজারের নিরাপত্তা জোরদার এবং সার্বিক ব্যবসায়ী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ নতুন এই কমিটিকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।