• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন চরাঞ্চলে মাছের প্রজেক্ট দখলের অভিযোগ; বাড়ীঘরেসহ জালে আগুন, গ্রেপ্তার ১ প্রতিনিয়ত দূষিত হচ্ছে হাড়িধোয়া, দূষণ বন্ধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চরদিঘলদীতে টেটাযুদ্ধের মদদদাতা প্রবাসী মনির বিন আমজাদ গ্রেফতার নরসিংদীতে ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল শিবপুর হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন ছানা উল্লাহ রায়পুরা রিপোর্টার্স ক্লাবের পালাবদল; সাংবাদিকদের মিলনমেলা নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ

শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

শিবপুর প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে নরসিংদীর শিবপুর  সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কহিনুর মিয়া এবং শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক  হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি তাদের চরিত্র গঠন ও সৃজনশীল বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষ্যে তাদের সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে এবং উপস্থিত অভিভাবকরাও আনন্দ প্রকাশ করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অভিভাবক-শিক্ষক সম্পর্ক আরও দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category