• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার ২ চেয়ারম্যানের কর্মদক্ষতায় চিনিশপুর ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ ইউপির সম্মাননা লাভ মাধবদী পৌরসভার নিখোঁজ যানবাহন শিবপুর থেকে উদ্ধার হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা বুবি আর নেই বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার নৃশংস নির্যাতনের শিকার বৃদ্ধা বুবির চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও আমিরগঞ্জে ইয়াবসহ যুবদলের সাবেক সভাপতির ছেলে আটক সরকারি জমি দখল করে কারখানা নির্মাণ; কাজ বন্ধের নির্দেশ সওজের নরসিংদী জেলা আ’লীগের উপদেষ্টা আজীবন বিএনপি করে মরতে চান!! সন্ত্রাসবিরোধী আইনে জেলা কৃষকলীগ নেতা গ্রেফতার

চেয়ারম্যানের কর্মদক্ষতায় চিনিশপুর ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ ইউপির সম্মাননা লাভ

Reporter Name
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর সদর উপজেলা চিনিশপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মেহেদী হাসান তুহিনের কর্মদক্ষতা ও যোগ্যতার ফলে শ্রেষ্ঠ ইউপির সম্মাননা লাভ করেছেন। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নরসিংদী জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর উপজেলা পর্যায়ে  সদর উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে চিনিশপুর ইউপিকে এ সম্মাননা প্রদান করেন।

গত ১১ জুলাই ছিল বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে ঘোষণা করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর।  গতবছরও চিনিশপুর ইউনিয়ন পরিষদ এই গৌরব অর্জন করেছিল। সাফল্যের এই ধারাবাহিকতায় বঝায় রেখে চলতি বছর তা অক্ষুন্ন রেখেছে। গত ১২ জুলাই জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন এর হাতে এ সম্মাননা পদক তুলে দেন।

চিনিশপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার আন্তরিক প্রচেষ্টা ইউনিয়নের ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেন। ইউনিয়নবাসীর সুবিধার্থে তিনি নাগরিক সেবার দ্বার করেন উন্মুক্ত। চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন নিজের চেয়ারটির পবিত্রতা রক্ষায় অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প, মাতৃত্বকালীন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদসহ পরিষদের বিভিন্ন নাগরিক সেবা সমূহ স্বচ্ছতার সাথে সেবা দিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন প্রতি সপ্তাহে ন্যায় নিষ্ঠার সাথে গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে ইউনিয়নবাসীর কাছে নিজেকে একজন ন্যায় বিচারক প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তিনি তার কর্ম দক্ষতা ও যোগ্যতার সাথে পরিষদ পরিচালনা করার ফলশ্রুতিতে পরপর দুইবার চিনিশপুর ইউনিয়ন পরিষদ উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে সম্মাননা লাভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category