• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেফতার মনোহরদীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক আটক পলাশে আন্তর্জাতিক পর্নোগ্রাফি চক্রের মূল হোতা গ্রেফতার শীতলক্ষ্যার পাড়ে শীত আনন্দ মেলা, উদ্বোধনের দিনেই দর্শনার্থীদের ঢল শিবপুর সাহিত্য পরিষদের কার্যালয় উদ্বোধন ও কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন রায়পুরার চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ার জেরে গুলি; আহত ১০ রায়পুরায় গর্ভবতীদের জন্য ১৫ অণুপুষ্টিসমৃদ্ধ এমএমএস ট্যাবলেট বিতরণ রায়পুরায় শ্রীনগর ইউপি নির্বাচনকে ঘিরে সামুর ব্যাপক গণসংযোগ আনন্দ টিভির বর্ষসেরা প্রতিবেদকের সম্মাননা পেলেন নরসিংদীর মনিরুজ্জামান একটি অপশক্তি শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে: খায়রুল কবির খোকন

সরকার পতনের হুমকিও স্বৈরাচারের যোগসূত্র: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

Reporter Name
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন,  একদল লং মার্চে গিয়ে বলে ডিসেম্বরে ধাক্কা মেরে সরকার ফেলে দেবে। আরেক পতিত স্বৈরাচার অন্য রাষ্ট্রে বসে ডিসেম্বরে ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায়।

মো. শরীফুল আলম বলেন, ভয় দেখিয়ে লাভ নেই, ধাক্কা মেরে ফেলে দিয়ে, সরকারের পতন ঘটিয়ে দেবেন- ঐ স্বপ্ন যারা দেখেন, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। বিএনপির নেতাকর্মীরা রাজপথে আছে এবং থাকব।

তিনি সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী এগারো দলীয় নেতাদের উদ্দেশে বলেন, আপনারাই বলেন তেল নাই অথচ কয়েকশ গাড়ি নিয়ে রোড মার্চ করেন, তখন তেলের অভাব হয় না। আপনারা বলেন, আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দেবেন, ক্ষমতাচ্যুত করবেন। আজকের এ সভা থেকে বলতে চাই, আমরা জাতীয়তাবাদী দল জনগণের কল্যাণে, জনগণের সুখে-শান্তিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমরা এই দুঃসাহস রাখি- আগামী পাঁচ বছর পর আবার আমরা জনগণের মুখোমুখি হব। জনগণের কাছে কাজের হিসাব দেবো। যদি আমরা ভালো কিছু করতে পারি, জনগণ আমাদের সমর্থন দেবে।

সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, ভিপি জলিল, আবু সালেহ চৌধুরী, একেএম গোলাম কবির কামাল, আকবর হোসেন, রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎসহ বিএনপির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category