• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেফতার মনোহরদীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক আটক পলাশে আন্তর্জাতিক পর্নোগ্রাফি চক্রের মূল হোতা গ্রেফতার শীতলক্ষ্যার পাড়ে শীত আনন্দ মেলা, উদ্বোধনের দিনেই দর্শনার্থীদের ঢল শিবপুর সাহিত্য পরিষদের কার্যালয় উদ্বোধন ও কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন রায়পুরার চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ার জেরে গুলি; আহত ১০ রায়পুরায় গর্ভবতীদের জন্য ১৫ অণুপুষ্টিসমৃদ্ধ এমএমএস ট্যাবলেট বিতরণ রায়পুরায় শ্রীনগর ইউপি নির্বাচনকে ঘিরে সামুর ব্যাপক গণসংযোগ আনন্দ টিভির বর্ষসেরা প্রতিবেদকের সম্মাননা পেলেন নরসিংদীর মনিরুজ্জামান একটি অপশক্তি শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে: খায়রুল কবির খোকন

মনোহরদীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক আটক

Reporter Name
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

মনোহরদী প্রতিনিধি 

নরসিংদীর মনোহরদীতে ৮ বছর বয়সী মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মক্তব শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীর মায়ের করা মামলায় শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।

পরে বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মক্তব শিক্ষকের নাম মো. সোহরাব (২০)। তিনি মনোহরদী উপজেলার একটি গ্রামের মক্তবের শিক্ষক এবং ওই গ্রামেরই বাসিন্দা।

লিখিত অভিযোগের বরাতে পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ার পাশাপাশি প্রতিদিন সকালে আরবি শিক্ষার জন্য ওই মক্তবে যেত।

গত বুধবার সকাল ৬টায় শিশুটি প্রতিদিনের মতো মক্তবে গিয়েছিল। সেদিন ছুটির পর শিক্ষক সোহরাব মক্তবের মাসিক বেতন এনে দেওয়ার জন্য শিশুটিকে তার মায়ের কাছে পাঠায়। সকাল ৭টার দিকে বেতন নিয়ে মক্তবে ফেরার পথে সোহরাব একটি নির্মাণাধীন ঘরের সামনে ওই শিশুর পথরোধ করেন। ওই সময় শিশুটিকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা চালান।

শিশুটি বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনা খুলে বলে। পরে এ ঘটনায় থানায় মামলা করেন মা। তিনি জানান, ঘটনার এক পর্যায়ে তাঁর মেয়েকে একটি নির্মাণাধীন ঘরের ভেতরে আটকে রেখে সোহবার বাড়ি থেকে পাটের চট আনতে যান। এই সুযোগে তাঁর মেয়ে কোনোরকমে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। বাড়িতে ফিরে কান্নাকাটি শুরু করে। কান্না করার কারণ জানতে চাইলে ঘটনার বিস্তারিত জানায় সে। এরপরই থানায় মামলা করতে আসেন।

মামলার সত্যতা নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তবের শিক্ষককে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশাহ জানান, শিশু শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়া ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মো. সোহরাবকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগটি নথিভুক্ত করে তাঁকে নরসিংদীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category