• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
একটি অপশক্তি শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে: খায়রুল কবির খোকন রায়পুরায় স্বাস্থ্যসেবার নতুন ঠিকানা ফেয়ার হেলথ কেয়ার, উদ্বোধন নরসিংদীতে সিআরবি’র অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি-মাদকসহ নগদ ১০ লাখ টাকা উদ্ধার নরসিংদীতে প্রতিভার আলো ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা নরসিংদী থেকে কক্সবাজার রেল যোগাযোগ চালু; প্রতিমন্ত্রীর উদ্বোধন  যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নেতাকর্মীদের প্রতি নরসিংদী জেলা যুবদল নেতা জাকারিয়ার শুভেচ্ছা Confronto tra quote calcistiche di Serie A offerte da Casino13 e competitor locali মাধবদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৫; প্রকৌশলীর মৃত্য জুলাইয়ের ক্ষত বয়ে বেড়ানো সাংবাদিক ইউনিয়নের সেই ভবন; দুই বছরেও জোটেনি সংস্কারের অর্থ সিঁদুর খেলা, আর বিষাদে করুন সুরে নরসিংদীতে দেবী দুর্গাকে বিদায়

একটি অপশক্তি শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে: খায়রুল কবির খোকন

Reporter Name
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

*নরসিংদী প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বর্তমান সরকারের সফলতাকে ব্যর্থতায় পরিণত করতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্যই একটি অপশক্তি কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় পোশাক খাতকে অস্থিতিশীল করার জন্য গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে। ফ্যাক্টরিগুলোতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হচ্ছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, নিষিদ্ধ সংগঠনটির দোসররা আবার বাংলাদেশকে পাশের একটি দেশের ইন্ধন মদদে নতুন করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে লিপ্ত রয়েছে। এছাড়াও যেসব ধর্ম ব্যবসায়ীরা জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছিল, সে অপশক্তিরাও আবার নতুন করে কথিত ফ্যাসিস্ট সরকারের সাথে মিলে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে। তারা নন ইস্যুকে ইসু করে অযৌক্তিকভাবে আন্দোলন করে পুরো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এতে কোনো লাভ হবে না, কারণ জনগণ অত্যন্ত সচেতন। কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যহত করা যাবে না।

তিনি আরও বলেন, বিগত দিনে শিক্ষার গুণগত মান না বাড়িয়ে পাশের হার বাড়িয়ে সস্তা জনপ্রিয়তা নেওয়ার চেষ্টা করেছিল। শুধু পাশের হার বাড়ানো নয়, শিক্ষার গুণগত মান বাড়াতেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দলীয়করণ থেকে শিক্ষাকে মুক্ত করে ঢেলে সাজানো হচ্ছে। যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি এবং শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা না থাকলে দলীয় বিবেচনায় কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হবে না।

বাংলাদেশ তাত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চেয়ারম্যান মাহবুবুল আলম, জেলা বিএনপির সহসভাপতি একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, বিউল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category