• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরার চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ার জেরে গুলি; আহত ১০ রায়পুরায় গর্ভবতীদের জন্য ১৫ অণুপুষ্টিসমৃদ্ধ এমএমএস ট্যাবলেট বিতরণ রায়পুরায় শ্রীনগর ইউপি নির্বাচনকে ঘিরে সামুর ব্যাপক গণসংযোগ আনন্দ টিভির বর্ষসেরা প্রতিবেদকের সম্মাননা পেলেন নরসিংদীর মনিরুজ্জামান একটি অপশক্তি শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে: খায়রুল কবির খোকন রায়পুরায় স্বাস্থ্যসেবার নতুন ঠিকানা ফেয়ার হেলথ কেয়ার, উদ্বোধন নরসিংদীতে সিআরবি’র অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি-মাদকসহ নগদ ১০ লাখ টাকা উদ্ধার নরসিংদীতে প্রতিভার আলো ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা নরসিংদী থেকে কক্সবাজার রেল যোগাযোগ চালু; প্রতিমন্ত্রীর উদ্বোধন  যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নেতাকর্মীদের প্রতি নরসিংদী জেলা যুবদল নেতা জাকারিয়ার শুভেচ্ছা

রায়পুরায় গর্ভবতীদের জন্য ১৫ অণুপুষ্টিসমৃদ্ধ এমএমএস ট্যাবলেট বিতরণ

Reporter Name
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এএনসি ও পিএনসি কর্নারের উদ্বোধন

রায়পুরা  প্রতিনিধি 

নরসিংদীর রায়পুরা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৫ ধরনের অণুপুষ্টিসমৃদ্ধ মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট (এমএমএস) ট্যাবলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে গর্ভবতী মায়েদের এএনসি (প্রসবপূর্ব) ও পিএনসি (প্রসব-পরবর্তী) সেবার জন্য নির্ধারিত কর্নারের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে এএনসি ও পিএনসি কর্নারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবীর।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুন নাঈম, মেডিকেল অফিসার ডা. মারুফুল হক সাম্মি, পরিসংখ্যানবিদ শফিকুল ইসলাম পাভেল, ইপিআই টেকনিশিয়ান সেলিনা আক্তার এবং ইউনিসেফের প্রতিনিধি ওয়াকিয়াসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্টরা জানান, গর্ভাবস্থায় মায়ের পুষ্টির চাহিদা পূরণ এবং গর্ভস্থ শিশুর সুস্থ বিকাশে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট (এমএমএস) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে প্রয়োজনীয় আয়রন ও ফলিক অ্যাসিডসহ মোট ১৫ ধরনের অণুপুষ্টি উপাদান রয়েছে। প্রচলিত আয়রন-ফলিক অ্যাসিড (আইএফএ) ট্যাবলেটের পরিবর্তে এমএমএস গ্রহণ করলে মা, গর্ভস্থ শিশু ও নবজাতকের পুষ্টিগত উপকার পাওয়ার সুযোগ বাড়ে।

নির্দেশনা অনুযায়ী, গর্ভাবস্থা নিশ্চিত হওয়ার পর থেকে চিকিৎসকের পরামর্শ অনুসারে প্রতিদিন রাতে খাবারের পর একটি করে এমএমএস ট্যাবলেট সেবন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category