• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেফতার মনোহরদীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক আটক পলাশে আন্তর্জাতিক পর্নোগ্রাফি চক্রের মূল হোতা গ্রেফতার শীতলক্ষ্যার পাড়ে শীত আনন্দ মেলা, উদ্বোধনের দিনেই দর্শনার্থীদের ঢল শিবপুর সাহিত্য পরিষদের কার্যালয় উদ্বোধন ও কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন রায়পুরার চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ার জেরে গুলি; আহত ১০ রায়পুরায় গর্ভবতীদের জন্য ১৫ অণুপুষ্টিসমৃদ্ধ এমএমএস ট্যাবলেট বিতরণ রায়পুরায় শ্রীনগর ইউপি নির্বাচনকে ঘিরে সামুর ব্যাপক গণসংযোগ আনন্দ টিভির বর্ষসেরা প্রতিবেদকের সম্মাননা পেলেন নরসিংদীর মনিরুজ্জামান একটি অপশক্তি শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে: খায়রুল কবির খোকন

শিবপুর সাহিত্য পরিষদের কার্যালয় উদ্বোধন ও কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর শিবপুরে ‘শিবপুর সাহিত্য পরিষদ’র কার্যালয় উদ্বোধন এবং প্রকাশিত কাব্যগ্রন্থ ‘সময় অসময়ের কবিতা’-র মোড়ক উন্মোচন উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার।

এছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নূরউদ্দিন মো. আলমগীর।

​শিবপুর সাহিত্য পরিষদের সভাপতি, কবি, কথাশিল্পী ও সাংবাদিক নুরুল ইসলাম নূরচানের সভাপতিত্বে এবং সাহিত্য পরিষদের সহ-সভাপতি আরিফুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিবপুর প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ, শিবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মৃধা এবং শিবপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন মামুন প্রমুখ।

​প্রধান অতিথি বলেন, ‘এ ধরনের সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক উদ্যোগ তরুণ প্রজন্মকে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করার পাশাপাশি এলাকার সাহিত্যঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।’

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শিবপুর সাহিত্য পরিষদের নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং ‘সময় অসময়ের কবিতা’ নামে যৌথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category