• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজদের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসল নেমে পানিতে ডুবে নারী-শিশুসহ নিখোঁজ ৪ শিবপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা-২০২৬ এর উদ্বোধন নরসিংদীতে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা,সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন  রায়পুরা চরাঞ্চলের দুই শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেফতার সাইকেলে ৬ দেশ পাড়ি দিয়ে হজ্জ পালনে সজিবের সৌদির উদ্দেশ্যে যাত্রা নরসিংদীতে আনন্দ আয়োজনের মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, মা ও ভাই আহত প্রশাসনের নির্দেশ অমান্য করে রাস্তার ওপর দেয়াল নির্মাণের অভিযোগ

শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজদের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

Reporter Name
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নেমে নিখোঁজ হওয়া চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর এলাকায় নদী থেকে মরদেহগুলো উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

উদ্ধার হওয়া তিনজন হলেন গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), তার স্ত্রীর ছোট বোন মোসাম্মাৎ শান্তা (১৬) এবং শিবপুরের চরলাখপুর গ্রামের মজনু মিয়ার ছেলে সৌরভ (২০)।

তবে টাঙ্গাইলের জুয়েল মিয়ার ছেলে মো. শান্ত (২৪) এখনো নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে প্রথমে নিখোঁজ হন শান্তা। তাকে উদ্ধারে নদীতে নামেন তার বড় বোনের জামাই ওবায়দুল্লাহ ও মেজো বোনের ছেলে শান্ত। স্রোতের টানে তারাও নিখোঁজ হন।

এ সময় তাদের উদ্ধারে নদীতে নামেন প্রতিবেশী সৌরভসহ স্থানীয় কয়েকজন। একপর্যায়ে সৌরভও পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে অভিযান চালিয়েও তাদের সন্ধান পাননি।

শুক্রবার বিকেল থেকে অভিযান চালিয়ে সন্ধান না পাওয়ায় রাতের জন্য উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়। শনিবার সকালে ভৈরব থেকে ডুবুরি দল এসে ফের অভিযান শুরু করে।

নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছিল। পরে সকাল ৮টার দিকে ঘটনাস্থলের কাছ থেকে সৌরভের মরদেহ উদ্ধার করা হয়। সকাল ৯টার দিকে উদ্ধার করা হয় ওবায়দুল্লাহর মরদেহ। আর ঘটনাস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে পলাশ উপজেলার শাওরাইত এলাকা থেকে শান্তার মরদেহ উদ্ধার করা হয়।

শিবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ইসলাম খান বলেন, সকালে ডুবুরিরা নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছেন। নিখোঁজ আরেকজনকে উদ্ধারে অভিযান চলছে।y

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপরজনকে উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category