• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবপুরে মুরগিবের–ভঙ্গারটেক সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সোনার চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিবপুরে প্রবাসীর স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার ফ্যাসিস্ট আমলে স্বাস্থ্যখাত নিজেই রুগ্ন হয়ে পড়েছিল: খায়রুল কবির খোকন ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা নরসিংদীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজদের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসল নেমে পানিতে ডুবে নারী-শিশুসহ নিখোঁজ ৪ শিবপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা-২০২৬ এর উদ্বোধন নরসিংদীতে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা,সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা

শিবপুরে প্রবাসীর স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

শিবপুর প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে নূপুর আক্তার (২১) নামে এক প্রবাসীর স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ঘাশিরদিয়া গ্রামের প্রবাসীর বসত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নূপুর আক্তার ঘাশিরদিয়া গ্রামের প্রবাসী দীপুর স্ত্রী এবং একই গ্রামের জাকির হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রবাসী দীপুর বসত ঘরের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তার স্ত্রী নূপুর আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠান।

নূপুরের বাবা জাকির হোসেনের দাবি, বিয়ের পর থেকেই পারিবারিক বিষয় নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে নুপুর আক্তারের ঝগড়া-বিবাদ লেগে থাকতো। হয়তো সেই ঝগড়ার জেরে তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।

শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নূপুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category