• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শীতলক্ষ্যায় গোসল নেমে পানিতে ডুবে নারী-শিশুসহ নিখোঁজ ৪ শিবপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা-২০২৬ এর উদ্বোধন নরসিংদীতে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা,সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন  রায়পুরা চরাঞ্চলের দুই শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেফতার সাইকেলে ৬ দেশ পাড়ি দিয়ে হজ্জ পালনে সজিবের সৌদির উদ্দেশ্যে যাত্রা নরসিংদীতে আনন্দ আয়োজনের মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, মা ও ভাই আহত প্রশাসনের নির্দেশ অমান্য করে রাস্তার ওপর দেয়াল নির্মাণের অভিযোগ দুই বৃদ্ধের বয়স্ক ভাতার টাকা ইউপি সদস্যের স্ত্রী-ছেলের মোবাইলে

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ইয়াবাসহ গ্রেফতার

Reporter Name
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. ইসমাঈল আল রাজিবকে (৪৫)  ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা টেবলেট জব্দ করে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুলাতুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান।

তিনি জানান, আটকের সময় ডা. ইসমাঈল আল রাজিবের কাছ থেকে ৫০ পিস ইয়াবা টেবলেট জব্দ করেছে পুলিশ। বর্তমানে তাকে রায়পুরা থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, প্রায় তিন বছর পূর্বে ডা. ইসমাঈল আল রাজিব রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার হিসেবে যোগ দেন। ৯ মাস পূর্বে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) হিসেবে দায়িত্ব পান। ডা. ইসমাঈল আল রাজিব মাদকাসক্ত হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। এ কারণে বিগত সময়ে তাকে অপসারণের দাবি উঠেছিল।

তবে সে সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহন করেননি বলেও অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফও) ডা. জান্নাতুল নাঈম বলেন, হাসপাতালে স্টাফদের মাধ্যমে জানতে পেরেছি, হাসপাতালে আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. ইসমাঈল আল রাজিব ইয়াবাসহ আটক হয়েছে। পুলিশের তদন্তে জানা যাবে অভিযোগ সত্য নাকি মিথ্যা। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তিনি দোষী সাব্যস্ত হবেন জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category