• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেফতার মনোহরদীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক আটক পলাশে আন্তর্জাতিক পর্নোগ্রাফি চক্রের মূল হোতা গ্রেফতার শীতলক্ষ্যার পাড়ে শীত আনন্দ মেলা, উদ্বোধনের দিনেই দর্শনার্থীদের ঢল শিবপুর সাহিত্য পরিষদের কার্যালয় উদ্বোধন ও কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন রায়পুরার চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ার জেরে গুলি; আহত ১০ রায়পুরায় গর্ভবতীদের জন্য ১৫ অণুপুষ্টিসমৃদ্ধ এমএমএস ট্যাবলেট বিতরণ রায়পুরায় শ্রীনগর ইউপি নির্বাচনকে ঘিরে সামুর ব্যাপক গণসংযোগ আনন্দ টিভির বর্ষসেরা প্রতিবেদকের সম্মাননা পেলেন নরসিংদীর মনিরুজ্জামান একটি অপশক্তি শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে: খায়রুল কবির খোকন

নরসিংদীর আলোকবালীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

Reporter Name
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে সুমন মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজারে প্রকাশ্যে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া বাখরনগর গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় সুমন মিয়া বাখরনগর বাজারে গেলে ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার গতিরোধ করে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পূর্ব বিরোধ নিয়ে প্রতিপক্ষের লোকজন এ হত্যার ঘটনা ঘটিয়েছে জানালেও কারও নাম ঠিকানা জানাননি তারা।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালী ইউনিয়নে স্থানীয় দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। সস্প্রতি এ নিয়ে স্থানীয়ভাবে মীমাংসাও হয়। ধারণা করা হচ্ছে এ বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান জানান, নিজেদের মধ্যে স্থানীয় বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের পর বিস্তারিত জেনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category