• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়াবাদ ইসলামিয়া কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ফের তদন্তের দাবি নরসিংদীর আলোকবালীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা নরসিংদীতে ড্রেন নির্মাণে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, ৩ জন গ্রেফতার রায়পুরা প্রেসক্লাবে আবারও চুরি, গত ছয় মাসে ৪ বার; ক্ষয়ক্ষতি ৪ লাখ টাকা পুটিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারে সেবা গ্রহীতাদের প্রতিবাদ চিনিশপুরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে আলোচনায় আল আমিন মিঠু করিমগঞ্জ ১নং স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা নরসিংদীর আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল ধর্ষণের অভিযোগে একের পর এক ব্যক্তিকে স্কুল শিক্ষিকার ব্ল্যাকমেইল

অজু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ আবাসিক ছাত্রের মৃত্যু

Reporter Name
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

মনোহরদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক ছাত্র গুরুতর আহত হয়েছে। রবিবার (২১ জুন) মাগরিবের নামাজের সময় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃত শিক্ষার্থীরা হলো জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে। তারা সবাই পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্র ছিল। থেকে লেখাপড়া করতো।

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ বলেন, বজ্রপাতে আহত অবস্থায় হাসপাতালে চারজনকে আনা হলে আমরা তিনজনে মৃত্যু অবস্থায় পাই এবং একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, মাগরিবের নামাজের আগে মাদ্রাসায় অজু করার সময় ৪ ছাত্র আহত হয়। এ সময় তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category