• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিবপুরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ এই খেলা গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরে; ড. মঈন খান সরকার পতনের হুমকিও স্বৈরাচারের যোগসূত্র: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তা চেয়ে চিঠি, নরসিংদীতে আ’লীগ নেতা রাজু গ্রেফতার পরিবেশ সুরক্ষা ও পুষ্টি নিরাপত্তায় শিবপুরে ফলদ বৃক্ষের চারা বিতরণ শিবপুরে মুরগিবের–ভঙ্গারটেক সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সোনার চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিবপুরে প্রবাসীর স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার ফ্যাসিস্ট আমলে স্বাস্থ্যখাত নিজেই রুগ্ন হয়ে পড়েছিল: খায়রুল কবির খোকন ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা নরসিংদীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন

ঢাকা সিলেট মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

Reporter Name
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

জয় বাংলা’ স্লোগান দিয়ে নরসিংদীর রায়পুরায় হঠাৎ ঝটিকা মিছিল বের করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নেতাকর্মীরা।বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার মর্জাল এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে ঝটিকা মিছিলটি বের করা হয়।

দুপুরে উপজেলার মরজাল পেট্রোল পাম্প এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপরে এই মিছিলটি বের করে ছাত্রলীগের নেতা কর্মীরা। ব্যানার ছাড়া ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে মিছিলরত অবস্থা দেখেই মনে হবে কোনরকম পূর্ব প্রস্তুতি ছাড়াই বের করে তারা।

মরজাল বাসস্ট্যান্ডের অদূরে থেকে মিছিলটি শুরু হয় পেট্রোল পাম্প হয়ে ঢাকা সিলেট মহাসড়কে ধরে মিছিলকারীদের জয় বাংলা স্লোগান দিতে দিতে গাবতলীর দিকে চলে যায়।

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই তারা সেখান থেকে চলে যায়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে। উপস্থিতি নিশ্চিত হলে তাদের গ্রেফতারে অভিযান চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category