• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পরিবেশ সুরক্ষা ও পুষ্টি নিরাপত্তায় শিবপুরে ফলদ বৃক্ষের চারা বিতরণ শিবপুরে মুরগিবের–ভঙ্গারটেক সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সোনার চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিবপুরে প্রবাসীর স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার ফ্যাসিস্ট আমলে স্বাস্থ্যখাত নিজেই রুগ্ন হয়ে পড়েছিল: খায়রুল কবির খোকন ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা নরসিংদীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজদের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসল নেমে পানিতে ডুবে নারী-শিশুসহ নিখোঁজ ৪ শিবপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা-২০২৬ এর উদ্বোধন

পরিবেশ সুরক্ষা ও পুষ্টি নিরাপত্তায় শিবপুরে ফলদ বৃক্ষের চারা বিতরণ

Reporter Name
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

শিবপুর প্রতিনিধি

পরিবেশ সুরক্ষা ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে নরসিংদীর শিবপুরে ফলদ বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শিবপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে ‘পরিবেশ সুরক্ষা ও পুষ্টি নিরাপত্তায় ফলদ বৃক্ষ রোপণ ও ফলের চারা বিতরণ’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।

শিবপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সেবা ও সরবরাহ উইংয়ের পরিচালক ড. মো. মোশাররফ হোসেন মোল্লা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার কালা মিয়া, সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মোহাম্মদ সুমন মুন্সি, নরসিংদী জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুব খান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক জিএস নূরুল আমিন রিকাবদার জাহান এবং শিবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.এম. খোরশেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা।

কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং মানুষের পুষ্টি চাহিদা পূরণে ফলদ বৃক্ষের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি উপস্থিতদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা বলেন, ফলদ বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে না, এটি মানুষের পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category