শিবপুর প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার মুরগিবের–ভঙ্গারটেক সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়নের মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ ও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)৷ মোহাম্মদ কুহিনূর মিয়া, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, নরসিংদী জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুব খান, শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাছুম মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মুরগিবের–ভঙ্গারটেক সড়কের উন্নয়ন কাজটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।