• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেফতার মনোহরদীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক আটক পলাশে আন্তর্জাতিক পর্নোগ্রাফি চক্রের মূল হোতা গ্রেফতার শীতলক্ষ্যার পাড়ে শীত আনন্দ মেলা, উদ্বোধনের দিনেই দর্শনার্থীদের ঢল শিবপুর সাহিত্য পরিষদের কার্যালয় উদ্বোধন ও কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন রায়পুরার চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ার জেরে গুলি; আহত ১০ রায়পুরায় গর্ভবতীদের জন্য ১৫ অণুপুষ্টিসমৃদ্ধ এমএমএস ট্যাবলেট বিতরণ রায়পুরায় শ্রীনগর ইউপি নির্বাচনকে ঘিরে সামুর ব্যাপক গণসংযোগ আনন্দ টিভির বর্ষসেরা প্রতিবেদকের সম্মাননা পেলেন নরসিংদীর মনিরুজ্জামান একটি অপশক্তি শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে: খায়রুল কবির খোকন

নরসিংদীর আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেফতার

Reporter Name
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর চাঞ্চল্যকর আব্দুল্লাহ ওরফে বাবু হত্যা মামলার প্রধান আসামি আবু লাল (৪০)কে হবিগঞ্জ জেলা থেকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টা হবিগঞ্জ জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে নরসিংদী সদর মডেল থানা মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রেস বিফিংযে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশিকুর রহমান।

গ্রেফতারকৃত আবু লাল নরসিংদী শহরের চৌহালা খাটেহারা এলাকার চিহ্নিত আবু লাল গ্রুপের প্রধান। সে আবদুল্লাহ ওরফে বাবু হত্যা মামলার প্রধান আসামী।

অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান বলেন, গ্রেফতার হওয়ার পর আবু লালকে নরসিংদী নিয়ে আসা হয়। পরে রাতে অস্ত্রোদ্ধারে নামে পুলিশ। নরসিংদী জেলা পুলিশের জিজ্ঞাসাবাদে আবু লালের দেওয়া তথ্য ও দেখানো মতে তার বাড়ীর রান্না ঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি গত ২ অক্টোবর আবদুল্লাহ ওরফে বাবুকে হত্যায় ব্যবহৃত হয়েছিল।

অতিরিক্ত পুলিশ সুপার জানায়, শহরের চৌয়ালা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে হেলাল গ্রুপ ও আবু লাল গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গত ২ নভেম্বর সেই বিরোধের জেরে আবু লাল তার দলবল নিয়ে প্রতিপক্ষ হেলাল গ্রুপের সদস্য বাবুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন।

আবদুল্লাহ ওরফে বাবুকে হত্যার পর থেকে মামলার প্রধান আসামী আবু লাল আত্মগোপনে চলে যান। তাঁকে ধরতে জেলা গোয়েন্দা শাখা ও নরসিংদী মডেল থানা পুলিশ সমন্বিতভাবে একাধিক জায়গায় অভিযান চালায়-নরসিংদীর বিভিন্ন এলাকাসহ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও সদর থানা এলাকায় এবং ঢাকা মহানগরের ধানমন্ডি থানা এলাকায়। ওইসব এলাকায় অভিযান চালিয়েও তাঁকে পাওয়া যায়নি। সর্বশেষ গতকাল শুক্রবার হবিগঞ্জের মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবু লালের বিরুদ্ধে হত্যাসহ মোট ৭/৮ টি মামলা রয়েছে। এরমধ্যে বৈষম্যবিরোধী মামলাও রয়েছে একটি। বর্তমানে সে পুলিশ হেফাজতে আছেন।

তাঁকে বিজ্ঞ আদালতে ব্যবস্থা করা হচ্ছে এবং তদন্তাধীন মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে। চৌয়ালা-শালিধাসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারিও চলবে।

প্রেস বিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন, নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর এম মামুন,জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category