• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শীতলক্ষ্যায় গোসল নেমে পানিতে ডুবে নারী-শিশুসহ নিখোঁজ ৪ শিবপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা-২০২৬ এর উদ্বোধন নরসিংদীতে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা,সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন  রায়পুরা চরাঞ্চলের দুই শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেফতার সাইকেলে ৬ দেশ পাড়ি দিয়ে হজ্জ পালনে সজিবের সৌদির উদ্দেশ্যে যাত্রা নরসিংদীতে আনন্দ আয়োজনের মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, মা ও ভাই আহত প্রশাসনের নির্দেশ অমান্য করে রাস্তার ওপর দেয়াল নির্মাণের অভিযোগ দুই বৃদ্ধের বয়স্ক ভাতার টাকা ইউপি সদস্যের স্ত্রী-ছেলের মোবাইলে

রায়পুরা চরাঞ্চলের দুই শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেফতার

Reporter Name
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় পুলিশের তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসী নিলক্ষা এলাকার হান্নান ওরফে‘অস্ত্র হান্নান’ ও মির্জারচর এলাকার নুরুল ইসলামকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ।

গ্রেফতারকৃত সন্ত্রাসী হান্নান ওরফে অস্ত্র হান্নান বাকি রাযপুরার দুর্গম নিলক্ষ্যা ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মৃত জয়নাল মিঞার ছেলে ও নুরুল ইসলাম রায়পুরার প্রত্যন্ত চরাঞ্চল মির্জারচর এলাকার রোশন আলীর ছেলে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ১২ টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে রায়পুরা থানা প্রাঙ্গনে এক সংবাদম্মেলনে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কল) বায়েজিদ বিন মনসুর।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকের নির্দেশে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর এবং রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রাজধানী ঢাকার তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে হান্নান ওরফে ‘অস্ত্র হান্নান’কে গ্রেফতার করে। একই অভিযানে নুরুল ইসলামকেও গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, রায়পুরা থানার বিভিন্ন এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হান্নানের ঢাকায় অবস্থানের তথ্য পাওয়া যায়। পরে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুকের নির্দেশনায় রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হান্নানের বিরুদ্ধে গত জুন মাসে নিলক্ষায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলাসহ মোট তিনটি হত্যা মামলা, দ্রুত বিচার আইনে একটি মামলা, একটি মাদক মামলা এবং অন্যান্য ধারায় পাঁচটি মামলাসহ সর্বমোট ১০টি মামলা রয়েছে। ওর দিকে নুরুল ইসলামের নামে থানায় কোন মামলা না থাকলেও তার বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

পুলিশ বলছে, রায়পুরার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা ঠেকাতে তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। দুইজনকে গ্রেপ্তারের পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, পলাতক ও তালিকাভুক্ত অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারেও অভিযান চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category