• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মনোহরদীতে ব্যবসায়ী মিজান হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন আদিয়াবাদ ইসলামিয়া কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ফের তদন্তের দাবি নরসিংদীর আলোকবালীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা নরসিংদীতে ড্রেন নির্মাণে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, ৩ জন গ্রেফতার রায়পুরা প্রেসক্লাবে আবারও চুরি, গত ছয় মাসে ৪ বার; ক্ষয়ক্ষতি ৪ লাখ টাকা পুটিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারে সেবা গ্রহীতাদের প্রতিবাদ চিনিশপুরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে আলোচনায় আল আমিন মিঠু করিমগঞ্জ ১নং স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা নরসিংদীর আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

মনোহরদীতে ব্যবসায়ী মিজান হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

Reporter Name
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

মোজাম্মেল হক মনোহরদী

নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা বাজারের ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান মিজান হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে বড়চাপা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মিজানুর রহমান মিজানকে শহীদ ওরফে পিংকীর বাপ ও তার ছেলে জীবন প্রকাশ্যে দিবালোকে নির্মমভাবে হত্যা করেছে। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবার, ইউপি সদস্য মামুনুর রশীদ, হাফেজ শফিকুল ইসলাম রাজীব, বিএনপি নেতা রফিকুল ইসলাম রবি, ওসমান ডিলার ও সাব্বির আহমেদ আকাশসহ বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category