• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, মা ও ভাই আহত প্রশাসনের নির্দেশ অমান্য করে রাস্তার ওপর দেয়াল নির্মাণের অভিযোগ দুই বৃদ্ধের বয়স্ক ভাতার টাকা ইউপি সদস্যের স্ত্রী-ছেলের মোবাইলে বন্দিদের সংশোধন, দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনে নরসিংদী কারাগারে উপকরণ বিতরণ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নরসিংদীর দলিল লেখক তোফাজ্জল হোসেনের  প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা মনোহরদীতে প্রশাসনের হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হল নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ নরসিংদীতে ২ শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রায়পুরার চরাঞ্চলে যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার; গ্রেফতার ৩

শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, মা ও ভাই আহত

Reporter Name
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী শিবপুরে ছেলের ছুরিকাঘাতে আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামের এক বাবা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মা ও ভাই।  শুক্রবার  (৫ সেপ্টেম্বর) উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতের কান্দি পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে ঘটনা ঘটে।

এ ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরী (৩৫)। সে পেশায় রাজমিস্ত্রী।

নিহত আব্দুল বাছেদ ভরতেরকান্দি (পূর্ব পাড়া) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, ছেলের সাথে পারিবারিক কোনও বিরোধ ছিল না। বৃহস্পতিবার রাতে বাবা ও ছেলে একই কক্ষে ঘুমিয়ে ছিলেন।

শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা স্ত্রী সখিনা বেগমসহ পরিবারের সদস্যরা ওই কক্ষে গিয়ে দেখতে পান ছেলে শাকিল চৌধুরী তার বাবার পেটে ছুরিকাঘাত করছে। এ সময় বাধা দিতে গেলে মা সখিনা বেগম ও অপর ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় শাকিল। এতে আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ।

নিহতের বড় মেয়ে হাফসা বেগম বলেন, “সে আগে ও বিভিন্ন অপরাধ করে বেড়াতো, আমরা বিশ্বাস করিনাই। গতরাতে দুইজনে একসাথে ঘুমিয়েছে। আর সে ঘুমন্ত অবস্থায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। তার সাথে আমাদের কোনও ঝামেলা ছিল না। সে কি কারণে হত্যা করছে তা আমরা বুঝতে পারছি। আমরা তার ফাঁসি চাই।”

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদa কোহিনুর মিয়া বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ছেলের সাথে বাবার কোনো বিরোধ আছে কি না ও হত্যার কারণ জানতে আমরা কাজ করছি। আর জড়িত ছেলেকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category