• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রায়পুরার চরাঞ্চলে যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার; গ্রেফতার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস মনোহরদীতে ব্যবসায়ী মিজান হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন আদিয়াবাদ ইসলামিয়া কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ফের তদন্তের দাবি নরসিংদীর আলোকবালীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা নরসিংদীতে ড্রেন নির্মাণে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, ৩ জন গ্রেফতার রায়পুরা প্রেসক্লাবে আবারও চুরি, গত ছয় মাসে ৪ বার; ক্ষয়ক্ষতি ৪ লাখ টাকা পুটিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারে সেবা গ্রহীতাদের প্রতিবাদ চিনিশপুরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে আলোচনায় আল আমিন মিঠু

নরসিংদীতে ২ শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টের বিশেষ অভিযানে দুই শতাধিক আবাসিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহারের ফলে গত ৫ বছরে রাষ্ট্রের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান এক কর্মকর্তা।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবপুর উপজেলার কারারচর মদিনা জুটমিল এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এফএম. নাঈম হাসান শুভ। এ সময় তিতাস গ্যাস নরসিংদী অফিসের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে বাড়ির মালিক আওয়াল ভূইয়াকে ২ লাখ, রোসন আক্তারকে ৪০ হাজার, মো. মুসলেম মিয়াকে ১ লাখ এবং মুক্তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

তিতাস গ্যাস নরসিংদী কার্যালয়ের ব্যবস্থাপক (ইমার্জেন্সি) আহম্মদ উল্লাহ জানান, কারারচর মদিনা জুটমিল এলাকার বিভিন্ন বাড়িতে বিপুল অবৈধ গ্যাস সংযোগ রয়েছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে দুই শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও লাইনগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও জানান, এসব বাড়ির মালিকরা বৈধ অনুমোদন ছাড়াই গোপনে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘ বছর ধরে ব্যবহার করে আসছিলেন। প্রাথমিক হিসাব অনুযায়ী, গত ৫ বছরে তারা এই অবৈধ সংযোগের মাধ্যমে সরকারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতিসাধন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category