• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ এইচএসসি পরীক্ষার্থী 

Reporter Name
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে পিকআপভ্যানের ধাক্কায় নাফিজ (২২) ও স্বাধীন (২১) নামে  মোটরসাইকেল আরোহী দুই এইচএসসি পরীক্ষার্থী প্রাণ হারিয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে ইটাখোলা শিবপুর সড়কের বাজনাবো বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাফিজ নরসিংদী হাজীপুর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে ও স্বাধীন একই গ্রামের আসাদ উল বেপারির ছেলে। তারা দুজন আব্দুল মান্নান ভূইয়া কলেজের শিক্ষার্থী।

পুলিশ জানায়, দুপুরে নাফিজ ও স্বাধীন শিবপুর শহীদ আসাদ কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে মোটরসাইকেল যোগাযোগে বাড়ি ফিরছিলেন। তাদের মোটরসাইকেলটি বাজনাবো বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক ইটাখোলা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নাফিজ ও স্বাধীনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর রহমান খবরের কাগজকে বলেন, ‘মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’

দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তাদের পরিবার, সহপাঠী ও আব্দুল মান্নান ভূঁইয়া কলেজজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category