• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মনোহরদীতে ব্যবসায়ী মিজান হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন আদিয়াবাদ ইসলামিয়া কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ফের তদন্তের দাবি নরসিংদীর আলোকবালীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা নরসিংদীতে ড্রেন নির্মাণে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, ৩ জন গ্রেফতার রায়পুরা প্রেসক্লাবে আবারও চুরি, গত ছয় মাসে ৪ বার; ক্ষয়ক্ষতি ৪ লাখ টাকা পুটিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারে সেবা গ্রহীতাদের প্রতিবাদ চিনিশপুরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে আলোচনায় আল আমিন মিঠু করিমগঞ্জ ১নং স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা নরসিংদীর আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে কলেজ ছাত্রের প্রাণ গেল

Reporter Name
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান রিফাত (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে সদর উপজেলার বাদুয়ারচর গেইট বাজার সংলগ্ন রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান রিফাত ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চন্ডিপা গ্রামের রফিকুল ইসলামের পুত্র। তিনি নরসিংদী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের (বাংলা বিভাগের) শিক্ষার্থী ছিলেন। তিনি নরসিংদী থেকে লেখাপড়া করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে এগারোটার দিকে বাদুয়ারচর গেইট বাজার এলাকা থেকে মোবাইল ফোনে কথা বলতে বলতে রিফাত রেললাইন দিয়ে শহরের দিকে আসছিল। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি পিছন দিক থেকে এসে তাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।

এ বিষয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দীলিপ চন্দ্র সরকার বলেন, কলেজ শিক্ষার্থী মোবাইল ফোনে কথা বলতে বলতে শহরের দিকে আসতেছিল। বাদুয়ারচর গেইট বাজার সংলগ্ন রেলসেতু এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে আসা চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে মোবাইলে কথা বলার কারণে সে বুঝতে পারেনি তার পিছন দিক থেকে ট্রেন আসছে।

তিনি আরও জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category