• শনিবার, ২৩ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

জমি সংক্রান্ত বিরোধে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাঙচুর; আহত ২

Reporter Name
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

রায়পুরা প্রতিনিধি 
নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি, রায়পুরা রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ ও নরসিংদী সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক এম আজিজুল ইসলামের পৈতৃক বাড়িতে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারের দুই সদস্য আহত হয়েছেন।
পরে এ ঘটনায় সাংবাদিক আজিজুল ইসলামের পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মামুদপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সাংবাদিক আজিজুল ইসলামের বাবা ও চাচাদের সঙ্গে প্রতিবেশী মাইন উদ্দিনের দীর্ঘদিন ধরে ১২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে মাইন উদ্দিনের পরিবারের ১০/১৫ জন নারী-পুরুষ দা ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় তারা জমিতে থাকা টিনের বেড়া ভাঙচুর করে। বাধা দিতে গেলে আজিজুল ইসলামের পরিবারের দুই সদস্যকে মারধর করা হয়।
ভুক্তভোগী কামাল মিয়া বলেন, ১২ শতাংশ জমির মালিক আমরা, পৈতৃক ও ক্রয়সূত্রে। জমির দখল ঠিক রাখতে এবং বহিরাগতদের প্রবেশ ঠেকাতে টিনের বেড়া দিয়েছিলাম। সকালে প্রতিপক্ষ ওই জমি নিজেদের দাবি করে বেড়া ভাঙচুর করে এবং বাধা দিলে আমাদের মারধর করে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।
তবে ভাঙচুরের কথা স্বীকার করে হেপি বেগম দাবি করেন, ওই জমি আমাদের। নিজেদের জমি দখলে নিতেই টিনের বেড়া ভেঙেছি।
এ ঘটনায় রায়পুরা থানায়  একটি অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক এম আজিজুল ইসলাম।
এদিকে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে গেলে স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে প্রতিপক্ষের পরিবারের সদস্যরা অশ্লীল মন্তব্য করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। সকালে একটি পক্ষ টিনের বেড়া ভাঙচুর করেছে। ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category