• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের রাজনীতিতে আস্থার প্রতীক আকবর হোসেন; মেয়র পদে আলোচনায় প্রশ্নের মুখে ঘোড়াশাল তৃতীয় রি-পাওয়ারিং প্রকল্প; আড়াই বছরের স্থলে সময় লাগছে সাড়ে ৯ বছর অজু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ আবাসিক ছাত্রের মৃত্যু নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি টুটুল শিকদারের মায়ের স্মরণে দোয়া নিলক্ষা দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আরো একজনের মৃত্যূ রায়পুরার চরাঞ্চলে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে কলেজ ছাত্রের প্রাণ গেল নরসিংদীতে ক্লু-লেস চালক হত্যা মামলার ৩ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, গ্রেফতার ২ নরসিংদীর জিআই পণ্য লটকন: প্রাকৃতিক দুর্যোগ ও কম দামে দুশ্চিন্তায় চাষিরা রায়পুরায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের রাজনীতিতে আস্থার প্রতীক আকবর হোসেন; মেয়র পদে আলোচনায়

Reporter Name
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

রাজনীতির অঙ্গনে অনেকেই আসেন, আবার সময়ের ব্যবধানে হারিয়েও যান। তবে কিছু মানুষ রয়েছেন, যারা প্রতিকূলতা, নির্যাতন ও ব্যক্তিগত ক্ষতির মুখেও আদর্শ থেকে বিচ্যুত হন না। নরসিংদী জেলা বিএনপির বর্তমান সহ-সভাপতি মো. আকবর হোসেন তেমনই একজন রাজনৈতিক নেতা, যার দীর্ঘ রাজনৈতিক জীবন আন্দোলন-সংগ্রাম, ত্যাগ, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার নানা অধ্যায়ে সমৃদ্ধ।

আসন্ন নরসিংদী পৌরসভা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের আড্ডা—সবখানেই আলোচনায় রয়েছে কয়েকটি পরিচিত নাম। এর মধ্যে অন্যতম নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি মো. আকবর হোসেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, সামাজিক সম্পৃক্ততা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে তিনি ইতোমধ্যে পৌরবাসীর আস্থাভাজন হিসেবে পরিচিতি পেয়েছেন।

নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আকবর হোসেন। তিনি জেলার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মরহুম আব্দুল খালেক মাস্টারের সন্তান। জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার পর থেকেই তিনি রাজনীতিতে সম্পৃক্ত হন। রাজনৈতিক জীবনের শুরুতে জাতীয়তাবাদী যুবদলের নরসিংদী শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করে তরুণ নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় নরসিংদী শহর বিএনপির তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক দলত্যাগ করে জাতীয় পার্টিতে যোগ দিলে সংগঠনটি নেতৃত্ব সংকটে পড়ে। সেই কঠিন সময়ে নেতাকর্মীদের আস্থা ও সমর্থনে সম্মেলনের মাধ্যমে আকবর হোসেন নরসিংদী শহর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
পরবর্তীতে আরও দুই দফা সম্মেলনের মাধ্যমে একই পদে পুনর্নির্বাচিত হয়ে তিনি টানা প্রায় ১২ বছর দায়িত্ব পালন করেন। এ সময়ে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে তাকে একাধিক মামলা, হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পরে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালনকালে নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

বিশেষ করে ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হয়। প্রায় তিন মাস কারাবন্দি থাকার পাশাপাশি রাজনৈতিক জীবনে একাধিকবার কারা নির্যাতনের অভিজ্ঞতাও রয়েছে তার।
শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছেন তিনি। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে নরসিংদী বাজারে অবস্থিত পরিবারের একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। ফলে পরিবারকে দীর্ঘ সময় আর্থিক সংকট মোকাবিলা করতে হয়েছে।

তবে এসব প্রতিকূলতা তার রাজনৈতিক অঙ্গীকারকে দুর্বল করতে পারেনি। বরং তিনি আরও সক্রিয়ভাবে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হন। দলের দুঃসময়ে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে গঠিত নরসিংদী জেলা বিএনপির বর্তমান কমিটিতে তাকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপির এই পরীক্ষিত নেতাকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য মেয়র প্রার্থীদের তালিকায় তার নাম গুরুত্বের সঙ্গে উঠে আসছে। স্থানীয়দের একটি অংশের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে তিনি মেয়র পদে শক্তিশালী অবস্থানে রয়েছেন।

ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠেও সক্রিয় রয়েছেন আকবর হোসেন। প্রতিদিন বিভিন্ন ওয়ার্ড, মহল্লা ও পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ এবং খোঁজখবর নিচ্ছেন তিনি।

নির্বাচনকে ঘিরে পৌর এলাকার রাজনৈতিক পরিবেশও ক্রমেই সরগরম হয়ে উঠছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আকবর হোসেনের সক্রিয় উপস্থিতি স্থানীয়দের নজর কাড়ছে। সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শোনা, স্থানীয় সমস্যার বিষয়ে মতবিনিময় এবং উন্নয়ন ভাবনা তুলে ধরার মাধ্যমে তিনি নিজেকে আরও বেশি জনসম্পৃক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে আকবর হোসেন বলেন, “রাজনীতিকে আমি কখনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম হিসেবে দেখিনি। দলের আদর্শ ও গণতন্ত্রের জন্য কাজ করেছি, এখনও করছি। যতদিন সামর্থ্য থাকবে, ততদিন বিএনপির পতাকা নিয়েই জনগণের পাশে থাকব।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার কারণে নরসিংদীর বিএনপি রাজনীতিতে আকবর হোসেন একজন পরিচিত, গ্রহণযোগ্য ও পরীক্ষিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। দলীয় নেতাকর্মীদের অনেকেই তাকে বিএনপির দুঃসময়ের একজন নিবেদিতপ্রাণ সৈনিক হিসেবে মূল্যায়ন করেন।

সব মিলিয়ে আসন্ন নরসিংদী পৌরসভা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য মেয়র প্রার্থীদের আলোচনায় মো. আকবর হোসেন এখন অন্যতম আলোচিত নাম। রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক নেতৃত্ব এবং দীর্ঘদিনের জনসম্পৃক্ততা তাকে স্থানীয় রাজনীতিতে একটি শক্ত অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category