• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ভুয়া আইডি দিয়ে মানহানিকর পোস্ট ও হুমকির অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি   বাবার নিঃস্বার্থ ভালোবাসার গল্পে পূজা মণ্ডপসজ্জা, প্রশংসায় ভাসছে বাগবিতান ক্লাব জান্নাতুন নাঈমের উদ্যোগ ​বদলাচ্ছে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: সেবার মানে নতুন দিগন্ত শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও নতুন ভবনের উদ্বোধন ইতালি পাঠানোর নামে জাল ভিসায় মালয়েশিয়ায়, ২২ লাখ টাকা আত্মসাতে গ্রেফতার ২ মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন চরাঞ্চলে মাছের প্রজেক্ট দখলের অভিযোগ; বাড়ীঘরেসহ জালে আগুন, গ্রেপ্তার ১ প্রতিনিয়ত দূষিত হচ্ছে হাড়িধোয়া, দূষণ বন্ধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফেসবুকে ভুয়া আইডি দিয়ে মানহানিকর পোস্ট ও হুমকির অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি  

Reporter Name
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

ফেসবুকে ভুয়া আইডি খুলে নিজের ছবি ব্যবহার করে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার এবং হুমকি দেওয়ার অভিযোগে নরসিংদীর রায়পুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. রাজু মিয়া (৪৬) নামের এক ব্যক্তি।

থানায় জমা দেওয়া অভিযোগপত্রে রাজু মিয়া উল্লেখ করেন, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘সাধারণ মানুষের কথা’ নামের একটি আইডি ব্যবহার করে তাঁর ছবি সংযুক্ত করে বিভিন্ন সময়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট প্রকাশ করছেন। একই আইডি থেকে তাঁকে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, গত ১৬ অক্টোবর রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে তাঁর ছবি ব্যবহার করে ওই আইডি থেকে একটি মিথ্যা ও মানহানিকর পোস্ট প্রকাশ করা হয়। এসব কর্মকাণ্ডের কারণে তাঁর সামাজিক সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেছেন অভিযোগকারী।

এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং ভবিষ্যতে আইনগত ব্যবস্থা গ্রহণের স্বার্থে ঘটনাটি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানান রাজু মিয়া।
থানাসংশ্লিষ্ট নথিতে দেখা যায়, অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে ‘সাধারণ মানুষের কথা’ নামের ফেসবুক আইডিটি কে বা কারা পরিচালনা করছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের সত্যতা, পোস্ট প্রকাশের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং হুমকির বিষয়ে পুলিশের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category