• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রায়পুরার চরাঞ্চলে যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার; গ্রেফতার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস মনোহরদীতে ব্যবসায়ী মিজান হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন আদিয়াবাদ ইসলামিয়া কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ফের তদন্তের দাবি নরসিংদীর আলোকবালীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা নরসিংদীতে ড্রেন নির্মাণে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, ৩ জন গ্রেফতার রায়পুরা প্রেসক্লাবে আবারও চুরি, গত ছয় মাসে ৪ বার; ক্ষয়ক্ষতি ৪ লাখ টাকা পুটিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারে সেবা গ্রহীতাদের প্রতিবাদ চিনিশপুরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে আলোচনায় আল আমিন মিঠু

রায়পুরার চরাঞ্চলে যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার; গ্রেফতার ৩

Reporter Name
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও র‌্যাবের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ইউনিয়নের সওদাগরকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে একটি একনলা বন্দুক, ৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, ১৩৬টি ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় সওদাগরকান্দি এলাকা থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, আলকাস মিয়া (৬০), মনির মিয়া (৩৫) ও সায়েম (১৪)। তারা সবাই চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামের বাসিন্দা।

নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামসহ পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, অবৈধ অস্ত্রের ব্যবহার ও সহিংসতার আশঙ্কায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার পুলিশ, ম্যাজিস্ট্রেট ও র‌্যাবের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আশিকুর রহমান। এসময় রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানসহ থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশ লাইন্সের অতিরিক্ত পুলিশ সদস্যরা অংশ নেন।

পুলিশ জানায়, অভিযানে একটি একনলা বন্দুক, ৯ রাউন্ড শর্টগানের লাল রঙের কার্তুজ, একটি হলুদ রঙের হেলমেট, চারটি বুলেটপপ্রুফ জ্যাকেট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি স্টিলের ঢাল, ৮টি দেশীয় তৈরি বল্লম, ১৪টি লাল রঙের বালতিতে রাখা ১৩৬টি ককটেল, এক বালতি পাথর এবং একটি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সওদাগরকান্দি গ্রামে দুটি পক্ষের দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে সংঘর্ষ ও সহিংসতার আশঙ্কায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ ঘটনায় রায়পুরা থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category