• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা বুবি আর নেই বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার নৃশংস নির্যাতনের শিকার বৃদ্ধা বুবির চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও আমিরগঞ্জে ইয়াবসহ যুবদলের সাবেক সভাপতির ছেলে আটক সরকারি জমি দখল করে কারখানা নির্মাণ; কাজ বন্ধের নির্দেশ সওজের নরসিংদী জেলা আ’লীগের উপদেষ্টা আজীবন বিএনপি করে মরতে চান!! সন্ত্রাসবিরোধী আইনে জেলা কৃষকলীগ নেতা গ্রেফতার নরসিংদী সদর এসি ল্যান্ডসহ ৮ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ালেন এমপি মনজুর এলাহী ফলের ঝুড়ি হাতে উচ্ছ্বাসে ভাসলো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা

বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার

Reporter Name
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর বেলাবো উপজেলা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক রাফসান আহমেদ ওরফে রাফিকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সোমবার (৬ জুলাই) রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাফসান আহমেদ উপজেলার বীর বাঘবের গ্রামের আশিক মিয়ার ছেলে। তিনি বেলাবো উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সহসাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ বেলাবো থানায় রাফসানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে বেলাবো থানা-পুলিশের একটি দল। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে নরসিংদীর আদালতে পাঠানো হয়।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় সোমবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category