• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নরসিংদীর দলিল লেখক তোফাজ্জল হোসেনের  প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা মনোহরদীতে প্রশাসনের হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হল নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ নরসিংদীতে ২ শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রায়পুরার চরাঞ্চলে যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার; গ্রেফতার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস মনোহরদীতে ব্যবসায়ী মিজান হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন আদিয়াবাদ ইসলামিয়া কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ফের তদন্তের দাবি নরসিংদীর আলোকবালীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

নরসিংদী তায়কোয়ানডো অ্যাসোসিয়েশনের নতুন কুঁড়িতে অভাবনীয় সাফল্য 

Reporter Name
Update : সোমবার, ১১ মে, ২০২৬

নরসিংদী প্রতিনিধি 
বাংলাদেশের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে নতুন কুঁড়ি-২০২৬ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। নতুন কুঁড়ি স্পোর্টসে নরসিংদী তায়কোয়ানডো মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
নরসিংদীতে নতুন কুঁড়ি স্পোর্টসে মার্শাল আর্টের তায়কোয়ানডো বিভাগে বালক ও বালিকা উভয় গ্রুপে ৪৫ কেজি প্লাস ও মাইনাস দুই ক্যাটাগরিতে প্রতিষ্টানটির শিক্ষার্থীরা চ্যাম্পিয়ান ও রানার্সআপ হবার গৌরব অর্জন করেন।
এরমধ্যে বালিকা ৪৫ কেজি প্লাস – চ্যাম্পিয়ান হয় নরসিংদী পৌরসভার দেবস্মিতা সাহা এবং রানার্সআপ হয়  নরসিংদী সদরের শাহিনুর ইসলাম।
বালিকা ৪৫ মাইনাস – চ্যাম্পিয়ান হয় নরসিংদী সদরের অন্বেষা বণিক এবং রানার্সআপ হয় নরসিংদী পৌরসভার সামিয়া আক্তার।
বালক ৪৫ কেজি প্লাস-  চ্যাম্পিয়ান হয় নরসিংদী সদরের মো. সাইফ আর রাফি এবং রানার্সআপ পলাশের জুবায়ের ভূঁইয়া।
বালক ৪৫ কেজি মাইনাস-  চ্যাম্পিয়ান হয় পলাশের সাইফুল পাঠান এবং রানার্সআপ হয় নরসিংদী সদরের ওমর ফারুখ চৌধুরী।
নরসিংদী তায়কোয়ানডো মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের কর্ণধার ও কোচ শাহজাহান সম্রাট প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই সাফল্যের সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন আমাদের শিক্ষার্থীরা কেবল ঘরোয়া পর্যায়েই নয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তারা তাদের স্বাক্ষর রেখেছেন।
তিনি বলেন, নতুন কুঁড়ির জেলাা পর্যায়ে নরসিংদী তায়কোয়ানডো মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের ছেলে-মেয়েরা যেমন তাদের নৈপুণ্যের স্বাক্ষর রেখেছে আমি আশা করি তারা তাদের সাফল্যের এই ধারা বজায় রেখে বিভাগীয় ও জাতীয়  পর্যায়ে প্রতিষ্ঠানের সম্মান অক্ষুন্ন রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category