• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাইকেলে ৬ দেশ পাড়ি দিয়ে হজ্জ পালনে সজিবের সৌদির উদ্দেশ্যে যাত্রা নরসিংদীতে আনন্দ আয়োজনের মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, মা ও ভাই আহত প্রশাসনের নির্দেশ অমান্য করে রাস্তার ওপর দেয়াল নির্মাণের অভিযোগ দুই বৃদ্ধের বয়স্ক ভাতার টাকা ইউপি সদস্যের স্ত্রী-ছেলের মোবাইলে বন্দিদের সংশোধন, দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনে নরসিংদী কারাগারে উপকরণ বিতরণ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নরসিংদীর দলিল লেখক তোফাজ্জল হোসেনের  প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা মনোহরদীতে প্রশাসনের হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হল নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ

সাইকেলে ৬ দেশ পাড়ি দিয়ে হজ্জ পালনে সজিবের সৌদির উদ্দেশ্যে যাত্রা

Reporter Name
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

সাইকেলে চড়ে ছয়টি দেশ পাড়ি দিয়ে পবিত্র হজ্জ পালন করতে সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করেছেন নরসিংদীর বেলাবো উপজেলার তরুণ সজিব তালুকদার। তার এই ব্যতিক্রমী ও সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। পাশাপাশি তার এই  উদ্যোগ এলাকায় ব্যাপক সারা জাগিয়েছে ।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে সজিব পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে বেলাবো উপজেলা পরিষদ থেকে সাইকেলে চড়ে যাত্রা শুরু করেন। সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে পৌঁছে হজ্জ পালন করবেন সজিব।

সজিব তালুকদার বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের তালুকদার বাড়ির সালাউদ্দিন তালুকদারের ছেলে।

সৌদি আরব পৌঁছতে সজিবকে মাঝে পাড়ি দিতে হবে ছয়টি দেশ। তবে সাইকেল চড়ে এটিই তার প্রথম দীর্ঘ যাত্রা। এর আগে তিনি সাইকেলে চড়ে দেশের ৬৪টি জেলা ভ্রমণ করেছেন। এ ছাড়া মাত্র ৪৮ ঘণ্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়া সাইকেলে পাড়ি দেওয়ার কীর্তিও রয়েছে তার।

নিজের এই যাত্রা সম্পর্কে সজিব বলেন, ছোটবেলা থেকেই সাইকেলে চড়ে হজে যাওয়ার স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই এবার যাত্রা শুরু করেছেন। নিরাপদে গন্তব্যে পৌঁছে পবিত্র হজ পালন করতে পারেন—এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

বেলাবো প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন নীলু বলেন, বেলাবোর ছেলে সজিব শুধু এলাকার নয়, পুরো দেশের নাম উজ্জ্বল করতে যাচ্ছেন। এর আগেও তিনি ৪৮ ঘণ্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়া গিয়ে রেকর্ড গড়েছেন। এবারও ইনশাআল্লাহ তিনি সফলভাবে গন্তব্যে পৌঁছাবেন এমনটাই আমাদের প্রত্যাশা। তার সফর যেন সফলভাবে সম্পন্ন হয় ও তার সুস্থতা কামনায় আমরা দোয়া করছি।

বেলাবো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ বলেন, সজিবের এই ব্যতিক্রমী ও সাহসী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তরুণ প্রজন্মের অদম্য ইচ্ছাশক্তি ও দূরদর্শিতার এটি অনন্য দৃষ্টান্ত। তার দীর্ঘ সফর সফল ও নিরাপদ হোক—উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার জন্য আন্তরিক শুভকামনা ও দোয়া রইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category