• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ড্যাবের নরসিংদী জেলা শাখার নতুন কমিটি অনুমোদন অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন নরসিংদী ম্যারাথনের প্রথম রানারআপ রশ্নির রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার বিদেশি পিস্তল ও গুলিসহ নরসিংদীর ‘শীর্ষ সন্ত্রাসী’ সনেট গ্রেপ্তার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্টে গভীর চক্রান্ত চলছে: খোকন ‘ফ্যাসিস্ট সরকার হারভেস্টার বিতরণ না করে শত কোটি টাকা লুটপাট করেছে নরসিংদীর আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেফতার মনোহরদীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক আটক পলাশে আন্তর্জাতিক পর্নোগ্রাফি চক্রের মূল হোতা গ্রেফতার শীতলক্ষ্যার পাড়ে শীত আনন্দ মেলা, উদ্বোধনের দিনেই দর্শনার্থীদের ঢল

ড্যাবের নরসিংদী জেলা শাখার নতুন কমিটি অনুমোদন

Reporter Name
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সভাপতি মোবিন, সাধারণ সম্পাদক  নুরুল্লাহ আল মাসুদ

নিজস্ব প্রতিবেদক

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নরসিংদী জেলা শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। সোমবার (৯ নভেম্বর) কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
তিনজন উপদেষ্টাসহ ৪২ সদস্যবিশিষ্ট এ কমিটিতে ৩৯ জনকে কার্যকরী কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটির উপদেষ্টারা হলেন- ডা. এম.এস.এস. হাসান আল জামী, ডা. মোশাররফ হোসেন রিকাবদার ও ডা. মো. জামাল উদ্দিন ভূঁইয়া।

৩৯ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি হয়েছেন ডা. এ.কিউ.এম. মোবিন এবং পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. নুরুল্লাহ আল মাসুদ।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি ডা. আব্দুল্লাহ আল মাসুদ। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাতজন। তাঁরা হলেন- ডা. এম.জি. শাহরিয়ার খান, ডা. খোরশেদ আলম, ডা. শামীম জাহান নুপুর, ডা. মাজহারুল আলম, ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, ডা. আ. সাত্তার ও ডা. মো. আসাদুজ্জামান সুমন।
কোষাধ্যক্ষ হয়েছেন ডা. রাকিবুল হাসান। তিনজন যুগ্ম সম্পাদক হলেন—ডা. হালিমা আক্তার, ডা. মো. শওকত হাসান খান ও ডা. মো. নাহিদুল ইসলাম।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক ডা. মো. রাজ্জাক মিয়া, সহসাংগঠনিক সম্পাদক ডা. জিয়া শামস সাকিব, দপ্তর সম্পাদক ডা. তারিকুল সরকার, সহদপ্তর সম্পাদক ডা. মো. সাইফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ডা. দিদার হোসেন ভূঁইয়া, প্রচার সম্পাদক ডা. সায়মন তাওহীদ, বিজ্ঞানবিষয়ক সম্পাদক ডা. মো. মফিজ উদ্দিন, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডা. তনয় কুমার বর্ধন, মহিলা বিষয়ক সম্পাদক ডা. নিলুফা জেসমিন নিলু, সমাজকল্যাণ সম্পাদক ডা. আনিকা তাবাসসুম, আপ্যায়ন সম্পাদক ডা. সেহেলী ফারজানা, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ডা. রোখসানা পারভীন, সাহিত্য সম্পাদক ডা. মো. আহসান উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক ডা. মশিউর রহমান চৌধুরী এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ডা. মো. নুরুল হুদা।

কমিটির ১০ জন নির্বাহী সদস্য হলেন ডা. আশরাফুল হাসান মানিক, ডা. মো. জসিম উদ্দিন, ডা. মুহাম্মদ নাদিরুল আমীন, ডা. মো. মোহাইমিনুল আলম, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. মিথিলা আক্তার, ডা. মো. মাহফিজুর রহমান, ডা. আরিফুল ইসলাম, ডা. তানভীর আহমেদ ও ডা. আসাদ আব্দুল্লা খান।

নবগঠিত এ কমিটি আগামী দুই বছর নরসিংদী জেলার কর্মরত চিকিৎসকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, কল্যাণ ও উন্নয়নে কাজ করার পাশাপাশি তাঁদের সুখে-দুঃখে পাশে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

এদিকে, ডা. নুরুল্লাহ আল মাসুদকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category