• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ড্যাবের নরসিংদী জেলা শাখার নতুন কমিটি অনুমোদন অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন নরসিংদী ম্যারাথনের প্রথম রানারআপ রশ্নির রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার বিদেশি পিস্তল ও গুলিসহ নরসিংদীর ‘শীর্ষ সন্ত্রাসী’ সনেট গ্রেপ্তার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্টে গভীর চক্রান্ত চলছে: খোকন ‘ফ্যাসিস্ট সরকার হারভেস্টার বিতরণ না করে শত কোটি টাকা লুটপাট করেছে নরসিংদীর আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেফতার মনোহরদীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক আটক পলাশে আন্তর্জাতিক পর্নোগ্রাফি চক্রের মূল হোতা গ্রেফতার শীতলক্ষ্যার পাড়ে শীত আনন্দ মেলা, উদ্বোধনের দিনেই দর্শনার্থীদের ঢল

অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন নরসিংদী ম্যারাথনের প্রথম রানারআপ রশ্নির

Reporter Name
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘নরসিংদী ম্যারাথন-২০২৬’-এ ২১ দশমিক ১ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী জিন্নাত জামান রশ্নি।

গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত এ ম্যারাথনে নিজের অসাধারণ নৈপুণ্য ও দৃঢ় মনোবলের পরিচয় দিয়ে কৃতিত্বপূর্ণ এই সাফল্য অর্জন করে সে। তার এ অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

জিন্নাত জামান রশ্নি নরসিংদী শহরতলির ঘোড়াদিয়া এলাকার বাসিন্দা এম ডি জিয়াউজ্জামান কাজল ও মাহবুবা জাহান দম্পতির একমাত্র সন্তান। তার বাবা এম ডি জিয়াউজ্জামান কাজল পেশায় একজন দলিল লেখক। তিনি নরসিংদী সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখক হিসেবে কর্মরত রয়েছেন।

পড়াশোনার পাশাপাশি দৌড়ের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে রশ্নির। ভবিষ্যতে নরসিংদী জেলার প্রতিনিধিত্ব করে অলিম্পিক গেমসে বাংলাদেশের হয়ে অংশ নেওয়ার স্বপ্ন দেখে সে। আন্তর্জাতিক অঙ্গনে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনতে চায় এই কিশোরী।

তার এই স্বপ্নপূরণে প্রয়োজনীয় প্রশিক্ষণ, সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category