• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার বিদেশি পিস্তল ও গুলিসহ নরসিংদীর ‘শীর্ষ সন্ত্রাসী’ সনেট গ্রেপ্তার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্টে গভীর চক্রান্ত চলছে: খোকন ‘ফ্যাসিস্ট সরকার হারভেস্টার বিতরণ না করে শত কোটি টাকা লুটপাট করেছে নরসিংদীর আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেফতার মনোহরদীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক আটক পলাশে আন্তর্জাতিক পর্নোগ্রাফি চক্রের মূল হোতা গ্রেফতার শীতলক্ষ্যার পাড়ে শীত আনন্দ মেলা, উদ্বোধনের দিনেই দর্শনার্থীদের ঢল শিবপুর সাহিত্য পরিষদের কার্যালয় উদ্বোধন ও কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন রায়পুরার চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ার জেরে গুলি; আহত ১০

‘ফ্যাসিস্ট সরকার হারভেস্টার বিতরণ না করে শত কোটি টাকা লুটপাট করেছে

Reporter Name
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

‘মনোহরদী প্রতিনিধি

এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সদস্য সচিব ও কৃষকদল কেন্দ্রীয় কমিটি যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার কম্বাইন হারভেস্টার বিতরণ না করে শত কোটি টাকা লুটপাট করেছে। বীজের প্যাকেটের গায়ে ভালো বীজের ল্যাভেল লাগিয়ে হাজার হাজার কোটি টাকা কৃষকের ক্ষতি করেছে। যার কারণে কৃষক তার কাঙ্খিত ফসলের উৎপাদন পাননি। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নরসিংদীর একজন নেতা ৫০০ কোটি টাকার সার খোলা বাজারে বিক্রি করে দিয়েছে। শুধু সার কেলেঙ্কারি নয় বিভিন্ন দুর্নীতি করে দেশে লুটপাট করে বিদেশে পাচার করে। যার কারণে জনগণ তাদের বিতারিত করে কৃষক বান্ধব বিএনপি সরকারকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করে ক্ষমতায় বসিয়েছেন।

রবিবার (০৮ নভেম্বর) দুপুরে নরসিংদী মনোহরদী উপজেলার শুকুন্দী উচ্চ বিদ্যালয় মাঠে বোরো ধানের বীজ ও সরিষা বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহাদত হোসেন বিপ্লব বলেন, বর্তমানে দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে । কিন্তু ডিলার, সাব ডিলার ফ‍্যাসিস্ট সরকারের আমলের হওয়ার কারণে তারা বরাদ্দ কৃত সারগুলো খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে । তারা সারের মজুদ নিয়ে লুকোচুরি করে এবং সাধারণ কৃষকদের মাঝে বিভ্রান্ত ছড়ায়। বর্তমান সরকার নতুন ডিলার নিয়োগ দেয়া শুরু করেছে। আশা করা হচ্ছে দ্রুত সময়ের মধ‍্যে এই সমস‍্যা সমাধান করা যাবে এবং দেশে কোনো সংকট থাকবে না।

তিনি বলেন, ভালো ফসলের জন‍্য ভালো বীজ প্রয়োজন । গত বছর আমরা কৃষকদের মাঝে ভালো মানের বীজ বিতরণ করেছিলাম, ফলে কৃষকদের ফসলের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় আমরা অনেক সাড়া পেয়েছি। এরই ধারাবাহিকতায় এবার মনোহরদী উপজেলার চার হাজার কৃষকের মধ্যে বীজ বিতরণ করা হয়েছে। আমরা কৃষকদের সঙ্গে আছি এবং ভবিষ্যতেও কৃষকদের সবধরনের সহযোগিতা করে যাব।

শুকুন্দী নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ বি এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল, সদস্য সচিব দীপক কুমার বর্মণ প্রিন্স, উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুরুজ মিয়া, পৌরসভা কৃষকদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেনসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category