• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার বিদেশি পিস্তল ও গুলিসহ নরসিংদীর ‘শীর্ষ সন্ত্রাসী’ সনেট গ্রেপ্তার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্টে গভীর চক্রান্ত চলছে: খোকন ‘ফ্যাসিস্ট সরকার হারভেস্টার বিতরণ না করে শত কোটি টাকা লুটপাট করেছে নরসিংদীর আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেফতার মনোহরদীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক আটক পলাশে আন্তর্জাতিক পর্নোগ্রাফি চক্রের মূল হোতা গ্রেফতার শীতলক্ষ্যার পাড়ে শীত আনন্দ মেলা, উদ্বোধনের দিনেই দর্শনার্থীদের ঢল শিবপুর সাহিত্য পরিষদের কার্যালয় উদ্বোধন ও কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন রায়পুরার চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ার জেরে গুলি; আহত ১০

রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

Reporter Name
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন ফরিদ মিয়া (৪৫)। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফরিদ মিয়া ভেলুয়ারচর গ্রামের মৃত আলতাব আলীর ছেলে। তিনি শ্রীনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার মামলার নম্বর ১৪৩/৪৪৭/৪৪৮/৪৩৬/১০৯।

পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের পরোয়ানা জারির পর তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল ভেলুয়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশের দাবি, ফরিদ মিয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শ্রীনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে বিভিন্ন ওয়ার্ডে গোপনে বৈঠকের তথ্যও পুলিশের কাছে রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অন্যান্য অভিযোগে কয়েকটি মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফরিদ মিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category