• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে আনন্দ আয়োজনের মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, মা ও ভাই আহত প্রশাসনের নির্দেশ অমান্য করে রাস্তার ওপর দেয়াল নির্মাণের অভিযোগ দুই বৃদ্ধের বয়স্ক ভাতার টাকা ইউপি সদস্যের স্ত্রী-ছেলের মোবাইলে বন্দিদের সংশোধন, দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনে নরসিংদী কারাগারে উপকরণ বিতরণ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নরসিংদীর দলিল লেখক তোফাজ্জল হোসেনের  প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা মনোহরদীতে প্রশাসনের হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হল নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ নরসিংদীতে ২ শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীতে আনন্দ আয়োজনের মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

Reporter Name
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব পালিত হয়েছে।  শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এ সকল কর্মসূচি পালন করা হয়।  কর্মসূচি গুলোর মধ্যে ছিল মঙ্গলদীপ প্রজ্জ্বলন, বর্ণাঢ্য আনন্দ র‍্যালী, ও  আলোচনা সভা।

বেলা ১১ টার দিকে নরসিংদী জেলা শহরের মধ্যকান্দাপাড়ার শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও মঙ্গলদীপ প্রজ্জ্বলন করা হয়। পরে বেলা ১২ টার দিকে শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়া থেকে একটি বর্ণাঢ্য  আনন্দ র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গোপীনাথ জিউর আখড়ায় গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) মাখন দাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান ও জেলা বিএনপির সহসভাপতি হারুন-অর রশিদ, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক দীপঙ্কর সাহা রানাসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভগবান শ্রী কৃষ্ণ দুষ্টের দমনের জন্য পৃথিবীতে এসেছেন। বর্তমানে অপসংস্কৃতি ও দূষ্টদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তারা ভগবান শ্রী কৃষ্ণের আদর্শ থেকে শিক্ষা নিয়ে যেনো ভালো হয়ে যায়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলে আমরা উৎসব উদযাপন করি। ভবিষ্যতেও আমাদের সম্প্রীতি বজায় থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category