• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

নরসিংদীতে চিরনিদ্রায় শায়িত হলেন জেলা বিএনপি নেতা মুকাররম ভূঁইয়া

Reporter Name
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

চিরনিদ্রায় শায়িত হলেন নরসিংদী জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. মুকাররম হোসেন ভূঁইয়া। মঙ্গলবার (৫ মে) বাদ জোহর নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে চিনিশপুর পূর্বপাড়া কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এর আগে সোমবার দিবাগত রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সন্তান, মা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে যান।

মরহুমের জানাজায় তার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন নরসিংদী ১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল ককবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াত নেতা ইব্রাহিম ভূঁইয়া, জেলা বিএনপির সহ-সভাপতি ও নরসিংদী কলেজের সাবেক ভিপি এম এ জলিল, সহ সভাপতি ও নরসিংদী জেলার পাবলিক প্রসিকিউটর অ্যাড. আব্দুল বাসেদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল ইসলাম মিন্টু, জেলা বিএনপির সহ সভাপতি ও শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, জেলা বিএনপি’র সহসভাপতি হারুন অর রশিদ, আকবর হোসেন, খবিরুল ইসলাম বাবুল, রবিউল ইসলাম রবি, আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানু, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি নেতা আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ নরসিংদী জেলা বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মরহুম মুকাররম হোসেন ভূঁইয়া দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে অসুস্থ ছিলেন। ইতোপূর্বে তিনি ভারত থেকে কিডনি প্রতিস্থাপন করে এসেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category