রায়পুরা প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘ফেয়ার হেলথ কেয়ার’।
শনিবার (৩১ অক্টোবর) উপজেলা সদরের তুলাতলী এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এ কে ফখরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হক ভূঁইয়া মোহন, মোখলেছুর রহমান মোক্তার, আমজাদ হোসেন ভূঁইয়া, জহিরুল ইসলাম আপেল ও রফিকুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ভিপি মতিউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ভূঁইয়া, হাবিবুর রহমান শাহিন, সাইফুল, আবুল, ছাত্রদল নেতা সামসুর রহমান জয়, নাসির উদ্দিন আকাশ ও হাবিব। রায়পুরা উপজেলা জাসাসের সভাপতি দিদারুল ইসলাম ও সাধারণ সম্পাদক সবুজ নন্দীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
ফেয়ার হেলথ কেয়ারের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে রায়পুরা ও আশপাশের এলাকার মানুষের জন্য চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা সম্প্রসারণে প্রতিষ্ঠানটি ইতিবাচক ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা তাঁদের।