নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার আজকিতলা হাফেজ মোল্লা আক্কাছ আলী দাখিল মাদ্রাসার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। অনুমোদিত এ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. লোকমান হোসেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বোর্ড চেয়ারম্যানের নির্দেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মো. লোকমান হোসেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পদাধিকারবলে মাদ্রাসার সুপার। এ ছাড়া কমিটিতে অভিভাবক সদস্য কামরুজ্জামান ও সাধারণ শিক্ষক সদস্য হেলাল উদ্দিন অন্তর্ভুক্ত রয়েছেন।
প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে এই কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে মনে করছেন।
এদিকে মো. লোকমান হোসেনকে অত্র মাদ্রাসার সভাপতি নির্বাচিত করায় তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ বোর্ড কর্তৃপক্ষে সেই সাথের জয়নগর ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আমাকে আজকিতলা হাফেজ মোল্লা আক্কাস আলী দাখিল মাদ্রাসার সভপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মনে করি এটা একটা গুরু দায়িত্ব। তবে যত কষ্ট সাধ্যই হোক আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার চেষ্টা করবো।