• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি জমি দখল করে কারখানা নির্মাণ; কাজ বন্ধের নির্দেশ সওজের নরসিংদী জেলা আ’লীগের উপদেষ্টা আজীবন বিএনপি করে মরতে চান!! সন্ত্রাসবিরোধী আইনে জেলা কৃষকলীগ নেতা গ্রেফতার নরসিংদী সদর এসি ল্যান্ডসহ ৮ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ালেন এমপি মনজুর এলাহী ফলের ঝুড়ি হাতে উচ্ছ্বাসে ভাসলো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের রাজনীতিতে আস্থার প্রতীক আকবর হোসেন; মেয়র পদে আলোচনায় প্রশ্নের মুখে ঘোড়াশাল তৃতীয় রি-পাওয়ারিং প্রকল্প; আড়াই বছরের স্থলে সময় লাগছে সাড়ে ৯ বছর অজু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ আবাসিক ছাত্রের মৃত্যু নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি টুটুল শিকদারের মায়ের স্মরণে দোয়া

রায়পুরায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ফরিদ উদ্দিন

নরসিংদীর রায়পুরায় ‘গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ‘স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে রায়পুরা উপজেলা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, ঢাকা বিভাগের অধীনে কর্মশালায় উপজেলার বিভিন্ন  দপ্তরের প্রধান,  এনজিও কর্মী, স্থানীয় সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের হিসাব সহকারীসহ মোট ৫১ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে কর্মশালায় সঞ্চালকের দায়িত্বে ছিলেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়ক গোবিন্দ চন্দ্র বিশ্বাস।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান, রায়পুরা প্রেসক্লাব সভাপতি প্রকৌশলী ফরিদ উদ্দিন প্রমূখ।

কর্মশালায় বক্তারা বলেন, সমাজে গোষ্ঠিগত এবং মানুষে মানুষে হানাহানি ও বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের আইনগত ভিত্তি রয়েছে। গ্রামীণ জনপদে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সেবা দেওয়া হয়। মামলাভেদে গ্রাম আদালত গঠিত হয়। গ্রাম আদালতে স্বল্প সময়ে ও কম খরচে বিরোধ নিষ্পত্তি করা যায়। গ্রাম আদালতের এই সুফল এখনো অনেকের কাছে অজানা।

দেশের সাধারণ মানুষকে বিষয়টি সম্পর্কে অবগত করতে প্রয়োজন প্রচার–প্রচারণার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি। এক্ষেত্রে দেশের গণমাধ্যমগুলো সবচেয়ে বড় ভুমিকা পালন করতে পারে।এসময় বক্তারা  এবিষয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category