• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নরসিংদীর দলিল লেখক তোফাজ্জল হোসেনের  প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা মনোহরদীতে প্রশাসনের হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হল নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ নরসিংদীতে ২ শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রায়পুরার চরাঞ্চলে যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার; গ্রেফতার ৩ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস মনোহরদীতে ব্যবসায়ী মিজান হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন আদিয়াবাদ ইসলামিয়া কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ফের তদন্তের দাবি নরসিংদীর আলোকবালীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

মাধবদী পৌরসভার নিখোঁজ যানবাহন শিবপুর থেকে উদ্ধার

Reporter Name
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

শিবপুর প্রতিনিধি 

নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা কুমরাদী এলাকায় একটি গ্যারেজে অভিযান চালিয়ে মাধবদী পৌরসভার দুটি ড্রাম ট্রাক ও একটি পে-লোডার উদ্ধার করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইটাখোলা কুমরাদী এলাকায় অবস্থিত চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং মটর ওয়ার্কস গ্যারেজে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।

অভিযানকালে উদ্ধার হওয়া সরকারি যানবাহনগুলোর কোনো নিবন্ধন (নাম্বার) প্লেট পাওয়া যায়নি। তবে মাধবদী পৌরসভার কর্মচারী বজলু, হাসান, কামাল, আল-আমিন ও শহীদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যানবাহনগুলোকে মাধবদী পৌরসভার সম্পত্তি হিসেবে শনাক্ত করেন। গ্যারেজ মালিক তাজুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেন।

জিজ্ঞাসাবাদে গ্যারেজ মালিক তাজুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগস্টের অনেক আগে মাধবদী পৌরসভার চারটি ড্রাম ট্রাক ও একটি পে-লোডার মেরামতের জন্য তাঁর গ্যারেজে আনা হয়েছিল। এর মধ্যে দুটি ড্রাম ট্রাক মেরামত শেষে ৫ আগস্টের আগেই তৎকালীন পৌর মেয়রের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তবে অবশিষ্ট দুটি ড্রাম ট্রাক ও একটি পে-লোডার দীর্ঘদিন ধরে তাঁর গ্যারেজে সংরক্ষিত ছিল।

তিনি আরও জানান, ৫ আগস্ট ২০২৪-এর পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এসব যানবাহনের বিষয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি, যা তাঁর একটি অনিচ্ছাকৃত ভুল ছিল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত সরকারি যানবাহনগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মাধবদী পৌরসভার কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category