• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা আ’লীগের উপদেষ্টা আজীবন বিএনপি করে মরতে চান!! সন্ত্রাসবিরোধী আইনে জেলা কৃষকলীগ নেতা গ্রেফতার নরসিংদী সদর এসি ল্যান্ডসহ ৮ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ালেন এমপি মনজুর এলাহী ফলের ঝুড়ি হাতে উচ্ছ্বাসে ভাসলো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের রাজনীতিতে আস্থার প্রতীক আকবর হোসেন; মেয়র পদে আলোচনায় প্রশ্নের মুখে ঘোড়াশাল তৃতীয় রি-পাওয়ারিং প্রকল্প; আড়াই বছরের স্থলে সময় লাগছে সাড়ে ৯ বছর অজু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ আবাসিক ছাত্রের মৃত্যু নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি টুটুল শিকদারের মায়ের স্মরণে দোয়া নিলক্ষা দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আরো একজনের মৃত্যূ

বন্ধু ফোরামের উদ্যোগে মরহুম মোকাররম ভূঁইয়ার স্মরণে দোয়া ও মিলাদ 

Reporter Name
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে বন্ধু ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা যুবদলের নেতা মরহুম মোকাররম ভূঁইয়ার স্মরণে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) বাদ যোহর নরসিংদীর চিনিশপুর জেলা খানা মোড় এলাকায় মরহুমের পৈতৃক বাড়ির সংলগ্ন স্থানে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধু ফোরামের উপদেষ্টা, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ হারুন, একেএম গোলাম কবির কামাল, ফারুখ উদ্দিন ভূঁইয়া, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মরহুমের ঘনিষ্ঠ বন্ধু মেহেদী হাসান তুহিন, জেলা যুবদলে সিনিয়র সহ ষবাপতি শাহেন শাহ সানুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বন্ধু ফোরামের সদস্যরা।

এসময় বক্তারা মরহুম মোকাররম ভূঁইয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাকে একজন সৎ, মানবিক ও সংগঠনপ্রেমী ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তার আন্তরিকতা ও অবদান মানুষের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন স্মৃতিচারণ করে বলেন, “মোকাররম ভূঁইয়া ছিলেন অত্যন্ত পরোপকারী ও নিবেদিতপ্রাণ মানুষ। মানুষের বিপদে-আপদে তিনি সবসময় পাশে দাঁড়াতেন। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category