• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শীতলক্ষ্যায় গোসল নেমে পানিতে ডুবে নারী-শিশুসহ নিখোঁজ ৪ শিবপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা-২০২৬ এর উদ্বোধন নরসিংদীতে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা,সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন  রায়পুরা চরাঞ্চলের দুই শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেফতার সাইকেলে ৬ দেশ পাড়ি দিয়ে হজ্জ পালনে সজিবের সৌদির উদ্দেশ্যে যাত্রা নরসিংদীতে আনন্দ আয়োজনের মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, মা ও ভাই আহত প্রশাসনের নির্দেশ অমান্য করে রাস্তার ওপর দেয়াল নির্মাণের অভিযোগ দুই বৃদ্ধের বয়স্ক ভাতার টাকা ইউপি সদস্যের স্ত্রী-ছেলের মোবাইলে

নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন 

Reporter Name
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

সারাদেশে ডেঙ্গু রোগের প্রকোপ আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় নরসিংদীতে ডেঙ্গু রোগীর সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে নরসিংদী জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে বিপুল সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

দেশজুড়ে ডেঙ্গু রোগের ভয়াবহতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। দেশব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নে মশা মারার ওষুধ ছিটিয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধর করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে পাঁচদোনা মোড়ে পাঁচদোনা ইউনিয়ন পরিষদ প্রশাসক, নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
পাঁচদোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. লোকমান হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ ও পরিষদের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে পাঁচদোনা ইউনিয়ন পরিষদ প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান বলেন, ডেঙ্গু রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মশা নিধন কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে আমরা আজ নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করলাম। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ল্ডে এ কার্যক্রম চলমান থাকবে।
নরসিংদীর পাঁচদোনা এলাকায় সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে মশা নিধনে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে বলে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ জানায়।  মশা নিধনে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মশার প্রজননস্থলগুলো ধ্বংসে ফগার মিশিন দিয়ে ওষধ ছিটিয়ে যাবে বলেও পরিষদের পক্ষ থেকে জানানো হয়।
শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category