• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সরকার পতনের হুমকিও স্বৈরাচারের যোগসূত্র: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তা চেয়ে চিঠি, নরসিংদীতে আ’লীগ নেতা রাজু গ্রেফতার পরিবেশ সুরক্ষা ও পুষ্টি নিরাপত্তায় শিবপুরে ফলদ বৃক্ষের চারা বিতরণ শিবপুরে মুরগিবের–ভঙ্গারটেক সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সোনার চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিবপুরে প্রবাসীর স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার ফ্যাসিস্ট আমলে স্বাস্থ্যখাত নিজেই রুগ্ন হয়ে পড়েছিল: খায়রুল কবির খোকন ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা নরসিংদীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজদের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

নরসিংদীর আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

আহ্বায়ক কাইয়ুম, সি যুগ্ম আহ্বায়ক নায়েব ও সদস্য সচিব জয়নাল

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির ৩৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে আব্দুল কাইয়ুম সরকারকে আহ্বায়ক, মো. নায়েব আলী মেম্বারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. জয়নাল আবেদীন সরকারকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন- ডা. মো. কামরুজ্জামান কালু, মো. সাইদুর রহমান মোমেন, হাজী মোরশেদ মিয়া, হাজী আব্দুল মালেক মেম্বার, আব্দুর রশিদ মেম্বার, মিজান মিয়া, হাজী সামসু মিয়া, খলিলুর রহমান কমল, আব্দুল ওহাব মিয়া, আব্দুল হাফিজ মিয়া, আব্দুল মান্নান মেম্বার, খোকা মিয়া, রেজন মিয়া, শহীদ মিয়া, জব্বার মিয়া, আব্দুল কাদির মিয়া ও নাসির উদ্দিন।

সদস্যরা হলো, রুবেল আহম্মেদ, রমজান মেম্বার, বাদশা মিয়া, ফিরোজ মিয়া, হানিফ মিয়া, আবুল হোসেন, দুদুল তালুকদার, জিলু মিয়া, আব্দুল মান্নান মিয়া, শিতল মিয়া, হানিফ মিয়া, পিয়ারা বেগম, মিনা বেগম, সমিয়ারা বেগম, শাহানাজ পারভীন ও বিলকিস বেগম।

দীর্ঘদিন পর আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়ায় উচ্ছাস্থিত তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।

আলোকবালী ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম সরকার বলেন, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়ায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন ও মহিলা সংসদ সদস্য এড. শিরীন সুলতানার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুন কমিটিতে আমাকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে যথাযথভাবে পালন করে যাবো। পাশাপাশি আলোকবালী ইউনিয়নে বিএনপিকে আরও সুসংগঠিত করতে কাজ করে যাবো।। তৃণমূল নেতাকর্মী ও ত্যাগীদের সাথে নিয়ে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার পাশাপাশি এলাকায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category