• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও নতুন ভবনের উদ্বোধন ইতালি পাঠানোর নামে জাল ভিসায় মালয়েশিয়ায়, ২২ লাখ টাকা আত্মসাতে গ্রেফতার ২ মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন চরাঞ্চলে মাছের প্রজেক্ট দখলের অভিযোগ; বাড়ীঘরেসহ জালে আগুন, গ্রেপ্তার ১ প্রতিনিয়ত দূষিত হচ্ছে হাড়িধোয়া, দূষণ বন্ধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চরদিঘলদীতে টেটাযুদ্ধের মদদদাতা প্রবাসী মনির বিন আমজাদ গ্রেফতার নরসিংদীতে ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল শিবপুর হাজী আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন ছানা উল্লাহ

ঢাকা সিলেট মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

Reporter Name
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

জয় বাংলা’ স্লোগান দিয়ে নরসিংদীর রায়পুরায় হঠাৎ ঝটিকা মিছিল বের করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নেতাকর্মীরা।বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার মর্জাল এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে ঝটিকা মিছিলটি বের করা হয়।

দুপুরে উপজেলার মরজাল পেট্রোল পাম্প এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপরে এই মিছিলটি বের করে ছাত্রলীগের নেতা কর্মীরা। ব্যানার ছাড়া ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে মিছিলরত অবস্থা দেখেই মনে হবে কোনরকম পূর্ব প্রস্তুতি ছাড়াই বের করে তারা।

মরজাল বাসস্ট্যান্ডের অদূরে থেকে মিছিলটি শুরু হয় পেট্রোল পাম্প হয়ে ঢাকা সিলেট মহাসড়কে ধরে মিছিলকারীদের জয় বাংলা স্লোগান দিতে দিতে গাবতলীর দিকে চলে যায়।

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই তারা সেখান থেকে চলে যায়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে। উপস্থিতি নিশ্চিত হলে তাদের গ্রেফতারে অভিযান চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category