• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মনোহরদীতে ব্যবসায়ী মিজান হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন আদিয়াবাদ ইসলামিয়া কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ফের তদন্তের দাবি নরসিংদীর আলোকবালীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা নরসিংদীতে ড্রেন নির্মাণে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, ৩ জন গ্রেফতার রায়পুরা প্রেসক্লাবে আবারও চুরি, গত ছয় মাসে ৪ বার; ক্ষয়ক্ষতি ৪ লাখ টাকা পুটিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারে সেবা গ্রহীতাদের প্রতিবাদ চিনিশপুরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে আলোচনায় আল আমিন মিঠু করিমগঞ্জ ১নং স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা নরসিংদীর আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

শিবপুরে গৃহহীন পরিবারকে নতুন ঘর উপহার দিল জামায়াত

Reporter Name
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নে মানবিক উদ্যোগের অংশ হিসেবে এক গৃহহীন পরিবারের জন্য নতুন চারচালা টিনের ঘর নির্মাণ করে উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চক্রধা ইউনিয়ন শাখা।

শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ঘুসুরটেক এলাকায় ঘরটির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবপুর উপজেলা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান কাউসার।

জানা যায়, ঘুসুরটেক এলাকার বাসিন্দা নুরুজ্জামান দীর্ঘদিন ধরে স্ত্রী ও চার সন্তানকে নিয়ে একটি জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ঘরে ঢুকে পড়ায় পরিবারটি চরম দুর্ভোগে পড়ত। বিষয়টি স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের নজরে এলে চক্রধা ইউনিয়ন জামায়াত তাঁর জন্য একটি নতুন চারচালা টিনের ঘর নির্মাণের উদ্যোগ নেয়। পরে স্বল্প সময়ের মধ্যেই ঘর নির্মাণ শেষে তা আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চক্রধা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হোসাইন মো. মোস্তফা ফিরোজী, ইসলামী ছাত্রশিবির শিবপুর উপজেলা সভাপতি মাহফুজ আদনান, স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত নুরুজ্জামান বলেন, “দীর্ঘদিন ধরে একটি নিরাপদ ঘরের জন্য অনেক কষ্ট করেছি। স্ত্রী ও চার সন্তানকে নিয়ে একটি ভাঙা ঘরে থাকতাম। বৃষ্টি হলেই ঘরে পানি ঢুকে যেত। স্থানীয় জামায়াত নেতাদের বিষয়টি জানালে তারা দ্রুত ব্যবস্থা নেন। আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দান করেন।”

অনুষ্ঠানে মাওলানা মোস্তাফিজুর রহমান কাউসার বলেন, “মানবতার সেবাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম লক্ষ্য। একজন অসহায় মানুষের দুর্ভোগের কথা জানতে পেরে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দ্রুত একটি ঘর নির্মাণ করে দিতে পেরেছি। এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ভবিষ্যতেও জামায়াতে ইসলামী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবে, ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category