• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Confronto tra quote calcistiche di Serie A offerte da Casino13 e competitor locali মাধবদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৫; প্রকৌশলীর মৃত্য জুলাইয়ের ক্ষত বয়ে বেড়ানো সাংবাদিক ইউনিয়নের সেই ভবন; দুই বছরেও জোটেনি সংস্কারের অর্থ সিঁদুর খেলা, আর বিষাদে করুন সুরে নরসিংদীতে দেবী দুর্গাকে বিদায় ফেসবুকে ভুয়া আইডি দিয়ে মানহানিকর পোস্ট ও হুমকির অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি   বাবার নিঃস্বার্থ ভালোবাসার গল্পে পূজা মণ্ডপসজ্জা, প্রশংসায় ভাসছে বাগবিতান ক্লাব জান্নাতুন নাঈমের উদ্যোগ ​বদলাচ্ছে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: সেবার মানে নতুন দিগন্ত শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও নতুন ভবনের উদ্বোধন ইতালি পাঠানোর নামে জাল ভিসায় মালয়েশিয়ায়, ২২ লাখ টাকা আত্মসাতে গ্রেফতার ২ মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

রায়পুরা রিপোর্টার্স ক্লাবের পালাবদল; সাংবাদিকদের মিলনমেলা

Reporter Name
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নতুন নেতৃত্বের হাত ধরে পালাবদল ঘটেছে নরসিংদীর রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবে। নবগঠিত কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮)-এর পরিচিতি, শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একত্রিত হন রায়পুরা ও নরসিংদী জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। এছাড়ার জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক নেতারা উপস্থিত হন। পালাবদল অনুষ্ঠানটি হয়ে উঠে গণমাধ্যম কর্মী অর্থাৎ সাংবাদিকদের এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক তাসলিমা আক্তারসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে  আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

ক্লাবের নির্বাহী উপদেষ্টা মোহাম্মদ জয়নুল আবেদীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অজয় সাহা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মুজিবুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ইদ্রিস আলী মুন্সি, নাজমুল হক ভূঁইয়া মোহন ও সাইফুল ইসলাম পলাশসহ রায়পুরা ও নরসিংদী জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের পেশা নয়; এর সঙ্গে জনস্বার্থ, সত্য অনুসন্ধান ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি জড়িত। তাই পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা, সত্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতার পরিবেশ আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা বলেন, রায়পুরার মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পেশাগত মর্যাদা সমুন্নত রেখে সাংবাদিকদের কল্যাণ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন কমিটি ভূমিকা রাখবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের পারস্পরিক মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।

উল্লেখ্য রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত যার সুদক্ষ হাতে ও বলিষ্ঠ নেতৃত্ব সংগঠনকে পরিচালনা করে একটি শক্ত ও মজবুত অবস্থানে নিয়ে গেছেন যার অক্লান্ত পরিশ্রমে রায়পুরায় বর্তমানে গণমাধ্যম কর্মীদের একটি প্রতিষ্ঠিত সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে সে আর কেউ নয়,  উক্ত  সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক  অজয় সাহা। কেবল তাই নয় পালাবদল অনুষ্ঠানের সকল কৃতিত্বের দাবী রাখে এই অজয় সাহা। সাংবাদিকতায় যারা তার অনুজ তারা অনুকরণ অনুস্মরণ করা উচিত বলে নরসিংদীর খাসখবর মনে করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category